Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বৃটেনের কনিষ্ঠ নানা

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: January 26, 2011 | 10:57 PM

ইউএসএনিউজ ডেস্ক: এক বৃটিশ নাগরিক  ২৯ বছর বয়সে এসে দেশের সবচেয়ে কনিষ্ঠ নানা হওয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন।এর আগে ১৪ বছর বয়সে একই ব্যক্তি পিতা হওয়ার গৌরব অর্জন করেছিলেন। তার ১৪ বছর বয়সী মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তিনি এ বিশেষ  রেকর্ডের অধিকারী হচ্ছেন বলে ডেইলি মেইল এক রিপোর্টে জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক লোকটি ডেইলি মেইলকে বলেছেন, এটা যেন ইতিহাসেরই পুনরাবৃত্তি। বৃটেনের সবচেয়ে কনিষ্ঠ নানা হওয়ার বিষয়টি আমাকে বেশ আলোড়িত করছে। তবে তার অন্তঃসত্ত্বার খবরে আমার কিছুটা ভয়ও লাগছে। কিশোর বয়সে বাবা-মা হওয়ার কষ্ট আমি বেশ ভালো করেই জানি। তাকেও এখন সেই একই কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। তবে আমরা তার পাশেই থাকবো এবং নতুন অতিথিকে আমাদের পরিবারে স্বাগত জানাবো। আমার মেয়ের বয়স খুবই কম। তবুও সে সন্তানটি রাখতে বদ্ধপরিকর। আমরা তাকে অন্য কোন কিছু করতে বাধ্য করবো না। আমরা চাই না কোন কারণে সে আমাদেরকে ঘৃণা করুক। উল্লেখ্য, একই স্কুলে পড়ুয়া তার মেয়ের বয়ফ্রেন্ডের বয়স ১৫ বছর। আগামী আগস্টেই তার মেয়ের মা হওয়ার সময় নির্ধারিত হয়েছে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV