যুক্তরাষ্ট্রের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হলো উ. কোরিয়া, ভেনিজুয়েলা ও শাদ
U.S. President Donald Trump speaks during an interview with Reuters in the Oval Office of the White House in Washington, U.S., April 27, 2017. REUTERS/Carlos Barria
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন : যুক্তরাষ্ট্রের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হলো উ. কোরিয়া, ভেনিজুয়েলা ও শাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার নতুন করে যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন, তাতে আটটি দেশের নামের তালিকায় উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা ও শাদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে উত্তর কোরিয়া ও শাদের ওপর পূর্ণ ও ভেনিজুয়েলার ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ নিষেধাজ্ঞা তালিকায় থাকা অন্য দেশগুলো হলো- ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেন। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও মার্কিন কর্তৃপক্ষের সাথে সহযোগিতার ঘাটতির কথা উল্লেখ করে এসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। খবর এএফপি’র।
ট্রাম্প টুইটারে এক বার্তায় বলেন, ‘আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রথম অগ্রাধিকার। ফলে যাদেরকে আমরা পুরোপুরি নিরাপদ বিবেচনা করতে পারিনা তাদেরকে আমাদের দেশে প্রবেশের অনুমতি দেব না। ’নিষেধাজ্ঞার নতুন এ তালিকা থেকে সুদানের নাম বাদ দেয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ভ্রমণে যে ছয়টি মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, সে তালিকায় সুদান অন্যতম ছিল। নতুন এ ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় এখন আটটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর সম্পূর্ণ বা আংশিক নিষেধাজ্ঞা বহাল থাকবে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি