Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

১২ পৌরসভার ৭টিতে আওয়ামী লীগ, ৩টিতে বিএনপি জয়ী

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: January 27, 2011 | 1:02 PM

ইউএসএনিউজ ডেস্ক: দেশের ১২টি স’গিত পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ৭টিতে আওয়ামী লীগ, ৩টিতে বিএনপি, ১টিতে জামায়াত এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পার্বতীপুর (দিনাজপুর) পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী এ জেড এম মেনহাজুল হক ৬৫৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল হক সরকার পেয়েছেন ৬৫৬৪ ভোট। চরফ্যাশন (ভোলা) পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুস সালাম হাওলাদার ৬৩১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আনম আমিরুল ইসলাম মিনতেজ পেয়েছেন ২৯৩৪ ভোট। মাধবদী (নরসিংদী) পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী হাজী মো. ইলিয়াস ১০২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা (এ) সমর্থিত প্রার্থী বিলকিস সরকার পুতুল পেয়েছেন ৩১৯৭ ভোট। জাজিরা (শরিয়তপুর) পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল খায়ের ফকির ৩৮১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. ইউনুস বেপারি পেয়েছেন ২৫৯৮ ভোট। মদন (নেত্রকোনা) পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক ৩৫৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম তালুকদার পেয়েছেন ২২০৯ ভোট। মাদারীপুর পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খালেদ হোসেন ইয়াদ ১৩৮৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী জাহান্দার মিয়া পেয়েছেন ৮১০৮ ভোট। দাগনভূঞা (ফেনী) পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ওমর ফারুক খান ৩৩৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আকবর হোসেন পেয়েছেন ৩২৯৭ ভোট। কক্সবাজার পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী সারওয়ার কামাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্র্থী মজিবুর রহমান। টেকনাফ (কক্সবাজার) পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাজী মো. ইসলাম ৬২১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী মো. ইসমাইল পেয়েছেন ২৮৭৩ ভোট। মহেষখালী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোকসুদ মিয়া সিকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সারওয়ার আজম। মাগুরা পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আলতাফ হোসেন ২৩১৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সুজা হোসেন পেয়েছেন ১২৩৪৭ ভোট। চকরিয়া পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী নূরুল ইসলাম হায়দার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV