Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ফের মন্দার আশঙ্কা : এনএবিই’র জরিপ

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: September 26, 2017 | 10:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে ফের মন্দার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। দি ন্যাশনাল এ্যাসোসিয়েশন ফর বিজনেস ইকোনোমিষ্ট (এনএবিই) ত্রৈমাসিক জরিপে বলছে, যুক্তরাষ্ট্রের  অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। যদিও এ বছর প্রবৃদ্ধির হার ২ দশমিক ২ ও আগামী বছর ২ দশমিক ৪ আশা করা গিয়েছিল।কিন্তু এখন তা লক্ষ্য পূরণ করতে পারবে না বলেই আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ লেগে যাওয়ার বিষয়টি মার্কিন অর্থনীতিতে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ মাসের ওই জরিপে দেখা গেছে অন্তত ৫০ জন অর্থনীতিবিদের প্রায় অর্ধেক  বা ৪৮ ভাগ মনে করছেন মার্কিন অর্থনীতিতে ঝুঁকি বাড়ছে। ৪৩ ভাগ অর্থনীতিবিদ আশঙ্কা করছেন অর্থনীতির এ ঝুঁকি আয়ত্বের বাইরে চলে যেতে পারে। এধরনের ঝুঁকির ৩৬ ভাগ মার্কিন অর্থনীতি ইতিমধ্যে অতিক্রম করেছে।

এনএবিই’র জরিপ বিশ্লেষক ও এ্যাসোসিয়েটেড জেনারেল কনট্রাকটরস অব আমেরিকার প্রধান অর্থনীতিবিদ কেন সিমনসন বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা ও যুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কা ছাড়াও ফেডারেল রিজার্ভ পরিস্থিতি সন্তোষজনক নয়। সেই সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়ন সুবিধাজনক নয়। জরিপে ৭৩ ভাগ উত্তরদাতা বলছেন, ব্যক্তিখাতে করারোপ আগামী বছর শেষ নাগাদ অকার্যকর হয়ে যাবে। আর ৬১ ভাগ মনে করছেন অবকাঠামোখাতে পরিকল্পনা আগাচ্ছে না।

তবে এ জরিপ যখন পরিচালনা করা হয়েছে, হিউস্টনে হারিকেন ‘হারভে’ আঘাত হানে এবং জরিপের পর ফ্লোরিডায় আরেক হারিকেন ‘ইরমা’ আঘাত হানে। দুটি হারিকেন অথনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কাও বাদ দিচ্ছেন না অর্থনীতিবিদরা। আর হারিকেন পরবর্তী পুনর্বাসন ও নির্মাণ চাপ অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করবে। আগামী বছর মার্কিন অর্থনীতিতে মন্দা দেখা দিতে পারে জরিপে এমন বিশ্বাসীর সংখ্যা অর্ধেক। তবে বেকারত্বের হার গত জুনে সাড়ে চার ভাগ থাকলেও বর্তমানে তা ১ পয়েন্ট কমে ৪ দশমিক ৪’এ দাঁড়িয়েছে। দি ন্যাশন/ডেইলি মেইল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ