Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

জানুয়ারি মাসে পঞ্চম তুষারপাতে লন্ডভন্ড নিউইয়র্কসহ আশপাশের ৫টি স্টেটের জনজীবন

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: January 27, 2011 | 11:11 PM

এনা : জানুয়ারি মাসে পঞ্চম তুষারপাতে আবারো ক্ষত-বিক্ষত নিউইয়র্কসহ আশপাশের ৫টি স্টেটের জনজীবন। ২৭ জানুয়ারি সকাল পর্যন্ত ১২ ঘন্টায় নিউইয়র্ক সিটিতে ১৫ ইঞ্চি, নিউজার্সীতে ১৫.৫ ইঞ্চি, কানেকটিকাটে ১৭ ইঞ্চি তুষারপাত হয়েছে। এ অঞ্চলের লাখো বাংলাদেশীসহ ২৫ লক্ষাধিক আমেরিকানের জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। স্বল্প আয়ের বাংলাদেশীরা কর্মস্থলে যেতে না পারায় দৈনিক আয় থেকে তারা বঞ্চিত হচ্ছেন। লাখখানেক বাড়ি-অফিস-ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন রয়েছে। নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্যে। সিটির সমস্ত বাস বন্ধ রয়েছে রাস্তাগুলো বরফে ডুবে যাওয়ায়। জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, জানুয়ারিতে নিউইয়র্ক সিটিতে ৩৭ ইঞ্চি তুষারপাত হলো। সাম্প্রতিক সময়ে এটি রেকর্ড। গত ৮ জানুয়ারি থেকেই মূলতঃ নিউইয়র্ক সিটি বরফে আচ্ছাদিত। চার দফা তুষারপাতের কারণে সিটির মানুষ নাজুক অবস্থায় ছিলেন। এরইমাঝে আবারো বরফে ঢেকে গেল গোটা সিটি। এবারও জেএফকে এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এমন শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এখানে আসবে-এমন সিডিউলের সহস্রাধিক ফ্লাইটের গতি পরিবর্তন করা হয়েছে। নিউইয়র্ক সিটির ব্রুকলীন, কুইন্স, ব্রঙ্কসে বাংলাদেশী অধ্যুষিত এলাকাগুলো ২৭ জানুয়ারি সকালে জনমানবশূণ্য দেখা গেছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সামনে বরফ জমে রয়েছে। অনেকে দোকানে প্রবেশ করেছেন কিন্তু দরজা খোলার সাহস পাচ্ছেন না। নিউইয়র্ক সিটির অলি-গলিতে ডুবে রয়েছে লাখো গাড়ি। এগুলো সরানো কঠিন হয়ে পড়বে বৃষ্টি না হওয়া পর্যন্ত। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV