প্রবাসী বাঙালি ও জেলেদের জীবন বীমার আওতায় আনার তাগিদ
ইউএসএনিউজ ডেস্ক: বিদেশে অবস্থানরত প্রবাসী বাঙালি ও জেলেদের জীবন বীমার আওতায় আনার সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে শস্য ও কৃষিজাত পণ্যকে প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করতে সাধারণ বীমা চালু করার ওপর জোর দিয়েছে কমিটি। গতকাল সংসদ সচিবালয়ে বৈঠক শেষে কমিটি সভাপতি এবিএম গোলাম মোস্তফা এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১ কোটি প্রবাসী বাঙালি ও দেশে ৩০ থেকে ৩৫ লাখ জেলে রয়েছেন। এরা জীবন-ঝুঁকির মধ্যে কাজ করে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছেন। অথচ তাদের ভবিষৎ-জীবন নিরাপত্তার জন্য কার্যকরী পদক্ষেপ নেয়া হয় না। এজন্য তাদের কাজের স্বীকৃতি ও উৎসাহী করতে জীবন বীমার আওতায় আনার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও এর আওতায় আনা হবে। কমিটি সভাপতি বলেন, বৈঠকে রপ্তানি উন্নয়নে সহায়তার জন্য এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করারও সুপারিশ করা হয়েছে। এতে দাতা দেশগুলোকে রপ্তানি করাতে উৎসাহিত হয়। পাশাপাশি অনিষ্পন্ন বাণিজ্যিক অডিট আপত্তিগুলো নিষ্পত্তির জন্য দ্বি-পক্ষীয় ও ত্রি-পক্ষীয় আলোচনা করে সমাধান করার নির্দেশনা দেয়া হয়েছে। বৈঠকে বলা হয়, শস্য ও কৃষিজাত পণ্যকে প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত রাখার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয়ার উদ্দেশে সাধারণ বীমা করপোরেশনের আওতায় শস্য বীমা নামে পাইলট প্রকল্প চালু করা হয়েছিল। এ উদ্যোগ প্রায় ব্যর্থ হয়েছে বলে ধরা যায়। উল্লেখ্য, সাধারণ বীমা করপোরেশনের আওতায় শস্য বীমার জন্য ১৯৭৭ সালে পাইলট প্রকল্প চালু করা হয়। প্রকল্পটি ১৯৯৫ সাল পর্যন্ত চালু থাকলেও পরে কোন উদ্যোগ না নেয়াতে তা নিষ্ক্রীয় হয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় এসে অর্থ মন্ত্রণালয় শস্যবীমা চালু করার জন্য একাধিক বৈঠকও করেছে। একই সঙ্গে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি