আমেরিকা-কানাডায় জাদুর বাক্স স্যাটেলাইট টিভি
এনা : লন্ডনের জাদুর বাক্স আমেরিকা ও কানাডায় মাসিক ফি ছাড়াই বাংলাদেশ ও ভারতীয় টিভি চ্যানেল দেখার সুবিধা দিচ্ছে। কয়েক মাস আগে জাদু-১ নামক ঐ বাক্স বাজারে এসেছে। বিক্রি হয় ২৫০ ডলার করে। সেটি ক্রয়ের পর অনেকেই আপত্তি জানান যে ছবি ঠিকমত ডেলিভারী হচ্ছে না এবং কথাও কেটে যায়। এরপর বাজারে এসেছে জাদু-২ নামক একটি বাক্স। এর মূল্য বাড়ানো হয়নি, তবে টিভির অনুষ্ঠান দেখা যাচ্ছে স্বাভাবিক। এ তথ্য জানাজানি হবার পর পাকিস্তানী ও ভারতীয় ইমিগ্র্যান্টদের মত বাংলাদেশীদের মধ্যেও তা ব্যবহারের হিড়িক পড়ে গেছে। মন্দার সময় অনেকের সহায়ক হয়েছে জাদুর বাক্স-২। জানা গেছে, বাংলাদেশী ও ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলোর অনুষ্ঠান দেখতে হলে মাসিক নির্দিষ্ট অংকের ফি দিয়ে কানেকশন নিতে হয়। ডিশ নেটওয়ার্ক, অপ্টিমাম, কেবলভিশন প্রভৃতি সংস্থা স্যাটেলাইট টিভির কানেকশন দিয়ে আসছে। বাংলাদেশের ৬টি এবং ভারতীয় ৪টি চ্যানেলের জন্যে মাসে কমপক্ষে ৪৫ ডলার দিতে হয়। সে স্থলে এককালিন ২৫০ ডলার ব্যয় করে এখন পর্যন্ত বাংলাদেশের এনটিভি, এটিএন বাংলা, বিটিভি ওয়ার্ল্ড, এস টিভি এবং ভারতীয় শতাধিক চ্যানেল দেখা যাচ্ছে। শুধু তাই ভারতে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি জাদুর বাক্সে ধরা পড়ে ২৪ ঘন্টা পর। জানা গেছে, নিউইয়র্ক, নিউজার্সী, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, ম্যাসেচুসেটস, ওয়াশিংটন মেট্র, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস প্রভৃতি এলাকায় জাদুর বাক্স-২ নিয়ে তুলকালাম কান্ড চলছে। বাসা এবং অফিস-রেস্টুরেন্টেও জাদুর বাক্সের কদর বেড়েছে বলে জানা গেছে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes