ক্যাবল দিয়ে চার্জের সময় আইফোন ৮ প্লাস দু’ভাগ!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বজুড়ে নির্ধারিত কিছু দেশে বিক্রি শুরু হয়েছে আইফোন ৮ এবং ৮ প্লাস। তবে শুরুতেই ফোনটি নিয়ে অভিযোগ উঠেছে। ক্যাবল দিয়ে চার্জ দিতে গিয়ে আইফোন ৮ প্লাস খুলে দুইভাগ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন তাইওয়ানের এক ব্যবহারকারী।
সংবাদমাধ্যম ৯টু৫ম্যাক এক প্রতিবেদনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভাগ হওয়া আইফোনের ভিতরে থাকা ব্যাটারিটি ফুলে গিয়েছিল। সংবাদমাধ্যম দ্য নেক্সট ওয়েব জানিয়েছে অভিযোগকৃত আইফোনটি অ্যাপল পরীক্ষা-নিরীক্ষা করছে। আইফোন ৮ প্লাস ৬৪জিবি গোল্ড ভ্যারিয়েন্টটির মালিক তাইওয়ানের নাগরিক মিসেস উ। আইফোনটি কেনার পাঁচদিনের মধ্যেই এই ঘটনা ঘটল। আইফোন ৮ প্লাসটি চার্জে দেওয়ার তিন মিনিটের মধ্যেই এটি ফুলে-ফেঁপে ভাগ হয়ে যায়।
সম্প্রতি চীনের টিনা সার্টিফিকেশনে আইফোন টেন, ৮ এবং ৮ প্লাস স্মার্টফোনের ব্যাটারির তথ্য ফাঁস হয়। ফাঁস হওয়া তথ্য অনুসারে আইফোন টেনে ২৭১৬ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে। তাছাড়া আইফোন ৮ এবং ৮ প্লাসে যথাক্রমে ১৮২১ এবং ২৬৭৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে।
আইফোন ৮, ৮প্লাস এবং টেন তারবিহীন চার্জিং প্রযুক্তি সমর্থন করে। অ্যাপলের দাবি আইফোন টেন ২১ ঘন্টা টকটাইম প্রদান করতে সক্ষম। তাছাড়া এটি ১৩ ঘন্টা ভিডিও প্লেব্যাকের সুযোগ দেয়। ফোনটিতে মাত্র ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয় বলেও দাবি করেছে অ্যাপল। আইফোন ৮ প্লাসও আইফোনে টেনের মতো একই ধরণের ব্যাটারি লাইফ প্রদান করে। এতে ১৪ ঘন্টা ভিডিও প্লেব্যাক করা যায়। অথচ আইফোন টেনের চাইতে এর ব্যাটারি সক্ষমতা কম। এতে ফাস্ট চার্জিং প্রযুক্তি আছে। অন্যদিকে আইফোন ৮ ১৪ ঘন্টা টকটাইম, ১৩ ঘন্টা ভিডিও প্লেব্যাক প্রদান করে। এটি ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করে। সূত্র: প্রিয় ডট কম
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity