Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

প্যারিসের আইফেল টাওয়ারে দর্শনার্থীর সংখ্যা ৩০ কোটি পূর্ণ হওয়ায় আনন্দ উৎসব, প্রথম দেড় হাজার দর্শণার্থীকে বিনামূল্যে প্রবেশাধিকার

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: October 1, 2017 | 10:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্যারিসের আইফেল টাওয়ারের দর্শনার্থীর সংখ্যা ৩০ কোটি পূর্ণ হওয়ায় আনন্দ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে প্রথম দেড় হাজার দর্শণার্থীকে বিনামূল্যে প্রবেশাধিকার দেয় টাওয়ার কর্র্তৃপক্ষ। ১৮৮৯ সালে নির্মিত টাওয়ারটির দর্শনার্থী সংখ্যা ৩০ কোটি পূর্ণ উপলক্ষে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় এ উৎসব। দর্শনার্থীদের ৩২৮টি সিঁড়ি বেয়ে টাওয়ারের শীর্ষে পৌঁছায়। সেখানে তাদের জন্য রোমান্টিক আবহ তৈরী করে রাখা হয়েছিলো। রাতের আলো আঁধারিতে তাদের সঙ্গ দেয় বাঁশিসহ অন্যান্য বাদ্যযন্ত্র। ৩০ মিনিট পর পর বিশেষ আলোক প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়। এজন্য বিভিন্ন ধরণের আলো দিয়ে টাওয়ারটি সাজানো হয়। দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিতে ডিজে পার্টির ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন টাওয়ার কর্র্র্তৃপক্ষ।

গত বছর আইফেল টাওয়ার দর্শনার্থীর সংখ্যা ছিল ৫.৮ মিলিয়ন। দিন দিন আইফেল টাওয়ার তার নির্মাণ শৈলীর যাদুতে দর্শনার্থীদের আকর্ষণ করেই চলেছে। আগামীতেও এই দর্শনার্থী সংখ্যা বাড়াতে চান টাওয়ার কর্তৃপক্ষ। তাই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে টাওয়ারের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে। ফ্রান্স ২৪

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV