Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

লাস ভেগাসে কনসার্টে গুলিতে নিহত ৫৮, আহত পাঁচ শতাধিক

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: October 2, 2017 | 6:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : লাস ভেগাসে উন্মুক্ত এক কনসার্ট পরিণত হয়েছে বেদনায়। বন্দুকধারীর হামলায় সেখানে মুহূর্তে ঝরে গেছে কমপক্ষে ৫৮টি প্রাণ। আহত হন পাঁচ শতাধিক। নিহত ও আহতদের রক্তে ভেসে যায় কনসার্টস্থল। চারদিকে তখন আর্ত চিৎকার। যে যেদিকে পারে, প্রাণ নিয়ে পালানোর চেষ্টা করতে থাকে। এতে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে। গান নয়, তখন আর্তনাদ আর বেঁচে থাকার আকুতি সবার মাঝে। ধারণা করা হয়, পাশেই একটি হোটেল মান্দালয় বে’র ৩২ তম তলা থেকে অনেক গুলি ছোড়া হয় কনসার্ট স্থলে। এতেই রক্তে ভেসে যায় ওই এলাকা। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।  আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। পুলিশ বলেছে, লাস ভেগাস স্ট্রিপে আয়োজন করা হয়েছিল দেশীয় গানের কনসার্ট। এতে সমবেত হয়েছিল বিপুল সংখ্যক মানুষ। সেখানে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়ে হত্যা করে ৫৮ জনকে। হামলাকারী একজন স্থানীয় অধিবাসী। হামলার পর পুলিশ তাকে হত্যা করেছে। স্থানীয় সময় রোববার দিবাগত রাত দশটার দিকে স্বয়ংক্রিয় বন্দুক থেকে কনসার্টে গুলি ছোড়া হয়। এর পর পর স্মার্ট ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায় এক ভয়াবহ পরিস্থিতি। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের শেরিফ জোসেফ লোম্বারডো সংবাদ সম্মেলনে বলেছেন, তারা ৫৮ জন নিহত হওয়ার তথ্য পেয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে দু’শতাধিক মানুষ। এ ঘটনার তদন্ত চলছে। তবে আমরা স্বস্তিতে আছি এ জন্য যে, প্রাথমিকভাবে হামলাকারীকে আমরা হত্যা করতে পেরেছি। এখন আর কোনো হুমকি নেই।  কনসার্টে যোগ দেয়া মনিক ডেকার্ফ বলেছেন, অকস্মাৎ আমরা গ্লাস ভেঙে পড়ার মতো শব্দ শুনতে পেলাম। তাই চারদিকে তাকাতে হলো কি ঘটছে তা দেখার জন্য। তখনই পপ পপ পপ শব্দ বেরিয়ে আসে। অনেকই হয়তো শুরুতে মনে করেছিল কোনো গুলি বিনিময় হয় নি। তারপরই শুরু হয় গুলি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV