Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নতুন প্রজন্মের শিল্পী ফারজানা পপি’র হিন্দী রিমিক্স সিডির প্রকাশনা অনুষ্ঠান ‘সুর উল্লাস’

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: January 31, 2011 | 2:11 AM

 হাকিকুল ইসলাম খোকনঃ নিউইয়র্ক প্রবাসী নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পী ফারজানা পপি’র হিন্দী রিমিক্স সিডি’র প্রকাশনা অনুষ্ঠান ‘সুর উল্লাস’ প্রশংসিত  হয়েছে। নিইউয়র্ক সিটির কুইন্সের এষ্টোরিয়ার ক্লাবে গত ২৩ জানুয়ারী সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান সূচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকাশনা উদযাপন কমিটির আহ্বায়ক হাজী আবু তাহের ভূইয়া। এই পর্বে উপস্থাপনা করেন মোঃ গোলাম মোস্তফা, শারমিন রেজা ইভা, সারোয়াত জাহান ইষা ও কাউসার আলমগীর। উদ্বোধনী পর্বে অনুষ্ঠানের মধ্যমনি এবং প্রধান শিল্পী ফারজানা পপি’র প্রথম হিন্দী রিমিক্স সিডির গানের ডিভিডি প্রজেক্টারে প্রদর্শিত হয় এবং একই সময়ে হলভর্তি দর্শক শ্রোতাদের বিপুল করতালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

 

 

 অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান: মোঃ গোলাম মোস্তফা, শারমিন রেজা ইভা, সারোয়াত জাহান ইষা ও কাওসর রশীদ এর উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেন নাঈমা লাবনী, কাইসাত আহমেদ, ইসরত করিম এ্যারিনা, আজাদুর রহমান লিমন, কাওসার আলমগীর ও নাদিয়া ইসলাম দৃষ্টি। নৃত্য পরিবেশন করেন সাংস্কৃতিক সংগঠন সুর ও ছন্দ শিল্পী গোষ্ঠীর শিল্পী নারমীর রহমান ও কাজী হাইফী। নৃত্যর পর সঙ্গীত পরিবেশন করেন জিল্লুর রহমান, জোহম, হাফিজুর রহমান হাফিজ, শারমীন মহসীন ও লেমন চৌধুরী। এরপর পুনরায় নৃত্য পরিবেশন করেন সুর ও ছন্দ শিল্পী গোষ্ঠী, নারমীন, হাইফী ও শ্বেতা গোস্বামী।২য় পর্বে ছিল মূল সঙ্গীতানুষ্ঠান। মোঃ গোলাম মোস্তফা, শারমীন রেজা ইভা, সারোয়ার জাহান ইষা ও কাউসার রশীদ এর উপস্থাপনায় একক ও দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন ফারজানা পপি ও তানভির শাহীন।

 

 

৩য় পর্বে ছিল মোড়ক উন্মোচন। নতুন প্রজন্মের সুপরিচিত সঙ্গীত শিল্পী ফারজানা পপি’র প্রথম হিন্দী রিমেক্স সিডি’র মোড়ক উন্মোচন করেন সুর ও ছন্দ শিল্পী গোষ্ঠীর অধ্যক্ষ ইমদাদুল হক এবং প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক নাছিম আহমেদ। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক হাজী আবু তাহের ভূইয়া, সদস্য সচিব মিজানুর রহমান মিজনা, প্রধান উপদেষ্টা হাসানুজামান হাসান, প্রধান পৃষ্ঠপোষক সরকার ইসলাম, প্রধান সমন্বয়কারী আনোয়ার ইসলাম, সাকির মজুমদার, প্রফেসর মনির হোসেন ও মোশারফ হোসেন খান চৌধুরীসহ প্রকাশনা অনুষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ৪র্থ পর্বে আনোয়ারুল ইসলাম এবং আমানত হোসেন আমানের উপস্থাপনায় প্রবাসের সাংস্কৃতিক অঙ্গনে সঙ্গীত ও নৃত্যে সফলতা এবং জনপ্রিয়তায় বৃহত্তর কুমিল্লা জেলার ১০ জন কৃতি সঙ্গীত শিল্পী এবং নৃত্য শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়। ৫ম পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। দলীয় নৃত্য পরিবেশন করেন সুর ও ছন্দ শিল্পী গোষ্ঠীর শিল্পীদের দলীয় নৃত্য পরিবেশনা এবং সঙ্গীত পরিবেশন করেন আরমান, জিনাত রেহানা রত্না, শাহ মাহবুব এবং রিপন রহমান। বিশেষ নৃত্য পরিবেশন করেন নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পী ফারজানা পপি এবং বোন্সের খ্যাতনামা নৃত্য শিল্পী জেনীন শাহ। বৃহত্তর কুমিল্লা সমিতি, কুমিল্লা সোসাইটি ইউএসএ কুমিল্লা সোসাইটির উত্তর আমেরিকা ও প্রবাসী কুমিল্লাবাসীর উদ্যোগে এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁন স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠান গ্রন্থনা ও পরিকল্পনায় ছিলেন ফারজানা পপি’র গর্বিত পিতা, লেখক, সংগঠক ও মুক্তিযোদ্ধা এস এম জাহাঙ্গীর। পরিচালনায় ছিলেন সৈয়দ বাহালুল উজ্জল। পুরো অনুষ্ঠান উপস্থনায় ছিলেন মোঃ মোস্তফা, শারমীন রেজা ইভা, সারোয়াত জাহান ইষা, কয়সার রশিদ এবং আমানত হোসেন আমান। অনুষ্ঠানে আরো সঙ্গীত পরিবেশন করেন স্টার সার্চ ও ক্লোজআপ ওয়ান শিল্পী রিপন, আরমান, কাজী জুয়েল ও পলাশ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV