যুক্তরাষ্ট্র আ’লীগ নেত্রী আইরিন পারভীনের যুক্তরাজ্যে আ’লীগের সম্মেলনে যোগদান
হাকিকুল ইসলাম খোকন: যুক্তরাজ্যে আওয়ামী লীগের সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেত্রী আইরিন পারভীন যোগদান করেছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা আইরিন পারভীন গত ২৮ জানুয়ারী শুক্রবার সকাল সাড়ে ৮টায় আমেরিকান এয়ারযোগে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে যোগদানের জন্যে লন্ডনের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন।

আইরিন পারভীন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক এবং প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মতবিনিময় করেন। আইরিন পারভীন সম্মেলন চলাকালে লন্ডনের হিলটন হোটেলে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাথে অবস্থান করেন বলে বার্তা সংস্থা বাপ্সনিউজকে জানান তার প্রতিনিধি। এছাড়াও তিনি যুক্তরাজ্যে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসীদের সাথে মত বিনিময় করেন। তিনি ৩০ জানুয়ারী নিউইয়র্কে প্রত্যাবর্তন করেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








