জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পুলিশ সদস্য বৃদ্ধিকল্পে স্বরাস্ট্র মন্ত্রণালয় আন্তরিকতার সাথে বিবেচনা করবে
USAnews: জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পুলিশ সদস্য বৃদ্ধিকল্পে তথা জাতিসংঘের পিস বিল্ডিং মিশনে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে স্থায়ী মিশনের যে কোন প্রস্তাব এবং উদ্যোগ স্বরাস্ট্র মন্ত্রণালয় আন্তরিকতার সাথে বিবেচনা করবে”। স্বরাস্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন পরিদর্শনকালে একথা বলেন।


জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সদস্য প্রদানকারী দেশ হিসেবে বাংলাদেশের প্রশংসনীয় অংশগ্রহণ এবং পিসবিল্ডিং ইস্যুতে বাংলাদেশের ইতিবাচক অবদান সম্পর্কে স্থায়ী প্রতিনিধি জনাব শামসুল হককে অবগত করেন। এসময়ে ড. মোমেন শান্তিরক্ষায় আরো বেশি মহিলা পুলিশের চাহিদার কথা জানালে প্রতিমন্ত্রী এবিষয়ে তার মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে প্রয়োজনীয় সকল প্রশিক্ষণসহ আনুষঙ্গিক সকল বিষয়ে তার মন্ত্রণালয় আন্তরিক।
স্বরাস্ট্র প্রতিমন্ত্রী মিশনে এলে স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন মিশনের সকল সদস্যের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন। এসময় তার সঙ্গে রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল ইসলাম ঠান্ডু এবং মিশনের ইকনমিক মিনিস্টার মোঃ নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion