Thursday, 23 July 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
সব ক্যাটাগরি

গত এক দশকে দক্ষিণের দেশগুলোর মধ্যে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে: ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 51 বার

প্রকাশিত: February 1, 2011 | 10:01 PM

 শারকে চামান খান: ”কোনো ধরণের বাধ্যবাধকতা ছাড়াই জনসংখ্যা নিয়ন্ত্রণে গত এক দশকে দক্ষিণের দেশগুলির মধ্যে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।” জনউন্নয়নে সহায়ক দক্ষিণ-দক্ষিণের দেশগুলোর সংগঠন  Partners in Population Development (PPD)র সভায় চামান খান: ”কোনো ধরণের বাধ্যবাধকতা ছাড়াই জনসংখ্যা নিয়ন্ত্রণে গত এক দশকে দক্ষিণের দেশগুলির মধ্যে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।” জনউন্নয়নে সহায়ক দক্ষিণ-দক্ষিণের দেশগুলোর সংগঠন Partners in Population Development (PPD)র সভায় সভাপতিত্বকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ.কে. আব্দুল মোমেন এ মন্তব্য করেন।৩১ জানুয়ারী সকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মিলনায়তনে আয়োজিত এক যৌথ সভায় পিপিডির নির্বাহি পরিচালক হ্যারি জুসারি (Harry Jooseery) সংস্থাটির সার্বিক কার্যক্রম সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন।

 

 

তিনি বলেন, ”মূলত সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ অঞ্চলের জনগণের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবার পরিকল্পনার মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জনের উদ্দেশ্যে কাজ করার লক্ষ্যেই এ সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে। সেলক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, তথ্য বিনিময়, পারস্পরিক সহযোগিতা এবং প্রয়োজনীয় জনসম্পদ তৈরির প্রয়োজন রয়েছে।”

অন্যান্যের মধ্যে UNFPA এর পরিচালক ড. ওয়ার্নার হগ (Dr. Werner Haug), মরক্কো ও ফিলিপিন্সের স্থায়ী প্রতিনিধি এবং ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইয়েমেন, কেনিয়া মিশনের প্রতিনিধিসহ UNICEF,  UNFPA, UN Women, South South Unit of South South Cooperation, South South News, সুশীল সমাজ ও বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, দক্ষিণ দক্ষিণের ২৫টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত পিপিডির সদর দপ্তর ঢাকায় অবস্থিত। ১৯৯৪ সালে সংস্থাটি প্রতিষ্ঠাকালীন প্রথম দশটি সদস্য রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ অন্যতম। পৃথিবীর সর্বোচ্চ ১০টি জনবহুল রাষ্ট্রের ৬টিই এর সদস্য এবং পৃথিবীর ৫৭ শতাংশ জনসংখ্যা এ সংস্থার সদস্য রাষ্ট্রগুলি বহন করছে।বাংলাদেশ ছাড়াও চীন, পাকিস্তান, কলাম্বিয়া, মিশর, ইন্দোনেশিয়া, কেনিয়া, মেক্সিকো, মরক্কো, থাইল্যান্ড, তিউনিসিয়া, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা প্রভৃতি দেশ এই সংস্থার সদস্য।জাতিসংঘে পিপিডি’র স্থায়ী পর্যবেক্ষক ড. সেথুরমিয়া রাও (Dr. Sethurmia Rao) পিপিডির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান।এর আগে গত শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে UNDP/UNFPA, WFP ও UNICEF এর যৌথ নির্বাহি বোর্ডের  দ্বিতীয় সভায় স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন সভাপতিত্ব করেন।সভায় জাতিসংঘের অঙ্গ সংস্থাগুলির কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করা হয়। তানজানিয়ায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি আলবেরিক  কাসু (Alberic Kacou) “System Wide Coherence ” Among All the UN Agencies” বাস্তবায়নে ‘Draft Common Country Programme Document for the United Republic of Tanzania’ উপস্হাপন করেন। সভায় স্হায়ী মিশনের ইকনমিক মিনিস্টার মো: নজিবুর রহমান উপস্হিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV