Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বস্টনের হার্ভার্ড ইউনিভার্সিটিতে ‘বিশ্ব শান্তিতে শেখ হাসিনার ভূমিকা’ শীর্ষক সেমিনার ৪ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: February 1, 2011 | 10:25 PM

 

বাংলা প্রেস (নিউইংল্যান্ড): আগামী ৪ ফেব্রুয়ারি বস্টনে ‘বিশ্ব শান্তিতে শেখ হাসিনার ভূমিকা’  শীর্ষক এক সেমিনার   অনুষ্ঠিত হবে। বস্টনের ক্যামব্রীজে  বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটির সরকারি কেনেডি স্কুলে উক্ত সেমিনারের আয়োজন করেছে  বাংলাদেশ আওয়ামী যুবলীগ।শুক্রবার বিকেল ৩ টায় অনুষ্ঠিতব্য ‘বিশ্ব শান্তিতে শেখ হাসিনার ভূমিকা’  শীর্ষক উক্ত সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী এডভোকেট জাহাঙ্গির কবীর নানক।সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ও তথ্য অধিকার কমিশনের কমিশনার ড. সাদেকা হালিম এবং বস্টন ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাঈদ আবুল হাসনাত।স্বাগত বক্তব্য দেবেন যুবলীগ সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মির্জা আজম।এ সেমিনারটি সার্থক সর্বাত্মক সহায়তা প্রদান করছেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ।অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আওয়ামীলীগের নেতা-কর্মি ছাড়াও নানা পেশার লোকজন উক্ত সেমিনারে অংশ নেবেন। বস্টনে অনুষ্ঠিতব্য উক্ত সেমিনারে সভাপতিত্ব করবেন যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক।একই দিন সন্ধ্যায় বস্টনের ক্যামব্রীজের রিঞ্জ এভেন্যুতে প্রবাসী বস্টনবাসীদের সাথে এক মত বিনিময় সভায় অংশ নেবেন বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী এডভোকেট জাহাঙ্গির কবীর নানক।উল্লেখ্য,গুরুত্বপুর্ণ এ সেমিনারটিকে প্রতিহত ও বানচাল করার জন্য বস্টনের কথিত নিউইংল্যান্ড আওয়ামীলীগ নামধারী ও সংস্কারপন্থী বলে পরিচিত কতিপয় ব্যক্তি বিভিন্নভাবে চেস্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV