ফোবানা’র নতুন নির্বাহী কমিটি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামীর হায়াত রিজেন্সি হোটেলে অনুষ্ঠিত ফেডারেশন অব বাংলাদেশী এসোশিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর বার্ষিক সাধারণ সভা গত ৮ অক্টোবর রোববার অনুষ্ঠিত হয়। সভায় দুই বছর মেয়াদে (২০১৭-২০১৮) ফোবানা নির্বাহী কমিটি গঠন করা হয়। ফোবানা’র এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের এক্সিকিউটিভ সেক্রেটারী শাহ হালীম নতুন কমিটির কথা জানান। -খবর ইউএনএ’র। 
কমিটির নির্বাচিত কর্মকর্তারা হলেন: চেয়ারপারসন- আতিকুর রহমান (ফ্লোরিডা), ভাইস-চেয়ারপারসন- মোহাম্মদ আলমগীর (ভার্জিনিয়া), এক্সিকিউটিভ সেক্রেটারী- শাহ হালীম (টেক্সাস), জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারী- জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক), কোষাধ্যক্ষ- মাসুদ রব চৌধুরী (ক্যালিফোর্নিয়া) এবং নির্বাহী সদস্য যথাক্রমে আজাদুল হক (টেক্সাস), মোহাম্মদ মওলা দিলু (জর্জিয়া), এম রহমান জহির (ফ্লোরিডা), আরিফ আশরাফ (ফ্লোরিডা), রেহান রেজা (ক্যনসাস), নাহিদ চৌধুরী মামুন (নিউজার্সি), বেদারুল ইসলাম বাবালা (নিউইয়র্ক)।
ফোবানা কমিটির এক্সিকিউটিভ সদস্য সংগঠন হচ্ছে: বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অব জর্জিয়া (বিএএএজি), ড্রামা সার্কেল, নিউইয়র্ক, বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়া ইনক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব লস এঞ্জেলেস-বালা (ক্যালিফোর্নিয়া), বাংলাদেশ আমেরিকান উইমেন অ্যাসোসিয়েশন অব টেক্সাস, বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন ইনক-বিএএআই (মেরিল্যান্ড/ভার্জিনিয়া), মিড কন্ট্রিনেন্ট বাংলাদেশ এসোসিয়েশন (কানসাস), বৃহত্তর ওয়াশিংটন ডিসি বাংলাদেশ এসোসিয়েশন (ভার্জিনিয়া), আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি, (ভার্জিনিয়া), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টন (টেক্সাস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউজার্সি (ব্যাজ), বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট) এবং সেন্ট্রাল ফ্লোরিডা বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন (ফ্লোরিডা)।
উল্লেখ্য, বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অব জর্জিয়া (বিএএএজি) আগামী বছর অর্থাৎ ২০১৮ সালের ফেবানা সম্মেলনের ফোনেটাইজ আয়োজক আর পরবর্তী বছরের অর্থাৎ ২০১৯ সালের ফোবানা সম্মেলনের আয়োজক হচ্ছে ড্রামা সার্কেল, নিউইয়র্ক।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ