Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

জ্যাকসন হাইটসে প্রিন্স কাবাব ও চাইনিজ রেস্টুরেন্টের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: October 13, 2017 | 6:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: বাংলাদেশী মালিকানাধীন প্রিন্স কাবাব এন্ড চায়নিজ রেস্টুরেন্ট জ্যাকসন হাইটসের ৩৭-৫৬, ৭৪ স্ট্রিটে যাত্রা শুরু করেছে। ৬ অক্টোবর বাদ আসর ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের (জেবিবিএ) সাবেক সভাপতি ও মান্নান সুপার মার্কেটের স্বত্ত্বাধিকারী সাঈদ রহমান মান্নান। অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, জেবিবিএ’র সাধারণ সম্পাদক তারেক হাসান খান, স্মৃতি ফ্যাশনের মাহবুবুর রহমান টুকু, সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমুল আহসান, রাহুল, মনির হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন প্রিন্স রেস্টুরেন্টের চার মালিক শাহজাদা ইলিয়াস, সঞ্জিব কুমার, নজরুল ইসলাম রাসেল, কৃষ্ণসাহা অপু, জেবিবিএ’র সাবেক সভাপতি মোহাম্মদ পীর, খামারবাড়ি গ্রোসারির অন্যতম সত্ত্বাধিকারী কামরুজ্জামান কামরুল, হারুন ভূইয়া, জেবিবিএর সাবেক সাধারণ সম্পাদক আবুল ফজল দিদারুল ইসলাম প্রমুখ।
সাঈদ রহমান মান্নান বলেন, এই রেস্টুরেন্টের উদ্বোধন করতে পেরে আমার খুব খুশি লাগছে। কারণ জ্যাকসন হাইটসে বাংলাদেশী ব্যবসায়ীর সংখ্যা যত বাড়বে তাতে আমাদেরই লাভ হবে। এই রেস্টুরেন্টে যারা চালু করেছেন তাদের মধ্যে দুইজনই আমার সাথে কাজ করেছিলেন। আমি তাদের সফলতা কামনা করি। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসার সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস মসজিদে ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুস সাবিদ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV