মোবারককে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে-যুক্তরাষ্ট্রের শীর্ষ আইনপ্রণেতা সিনেটর বিল নেলসন
বাংলা প্রেস (নিউইংল্যান্ড):গত সোমবার সিনেটের রুদ্ধদ্বার বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের শীর্ষ আইনপ্রণেতা বিল নেলসন বলেছেন,মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারককে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। মোবারকের তিন দশকের ক্ষমতার অবসানের দাবিতে মিশরের রাজধানী কায়রোসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত রেখেছে।মিশর এবং তিউনিসিয়ায় সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে গোয়েন্দা বাহিনীর সঙ্গে রুদ্ধদার বৈঠকের পর নেলসন এক প্রতিবেদনে বলেন, মোবারক এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন না। ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করতে সক্ষম হলেও তিনি বিক্ষোভকারীদে দমাতে পারবেন না।ডেমোক্রেট দলের ওই সিনেটর জোরারোপ করে বলেন, মোবারককে চলে যেতেই হবে।মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোর মধ্যে ইসরায়েল এবং মিশর যুক্তরাষ্ট্রের বন্ধুদেশ হিসেবে পরিচিত হলেও ওবামা প্রশাসন মিশরের সহিংসতার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। বিক্ষোভকারীদের ওপর সহিংসতা না চালানোর আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।গত ২৫ জানুয়ারি রাজধানী কায়রোসহ বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের