আসন্ন নির্বাচনে অংশ নেবেন না মোবারক:বিক্ষোভকারীদের দাবি পদত্যাগ
ইউএসএনিউজ ডেস্ক: মিসরের প্রেসিডেন্ট হোসনে মোবারক আসন্ন নির্বাচনে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন।বিক্ষোভকারীরা সন্তুষ্ট নন এই ঘোষণায়৷ তাদের দাবি, যথাশীঘ্র পদত্যাগ করতে হবে প্রেসিডেন্টকে৷দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকা মিশরের প্রেসিডেন্ট হোসনে মোবারক মঙ্গলবার জানান, ক্ষমতায় থেকে সাংবিধানিক সংস্কার করতে চান তিনি৷ তবে, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ক্ষমতা ছাড়তে রাজি নন ৮২ বছর বয়সি এই নেতা৷ তিনি বলেন, আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে দেশে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনা, শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর নিশ্চিত করা এবং আসন্ন নির্বাচনে মিশরের জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া৷ মুবারক নিজের দেশত্যাগের সম্ভাবনাও নাকচ করে দিয়ছেন৷ তিনি বলেন, এটা আমার দেশ৷ এখানেই আমি বাস করেছি, এই দেশের জন্য আমি যুদ্ধ করেছি এবং দেশকে রক্ষা করেছি৷ আমি এই দেশের মাটিতেই মরতে চাই৷বিক্ষোভকারীদের দাবি একটাই, শুক্রবারের মধ্যে ক্ষমতা ছাড়তে হবে মোবারককে৷ বিশেষ করে তিনি যখন টেলিভশনে ভাষণ দিচ্ছিলেন, তখনও কায়রোর তাহরির চত্ত্বরে অবস্থানরত বিক্ষোভকারীরা তাঁর পদত্যাগ চাইছিলেন৷ ৩৫ বছর বয়সি বিক্ষোভকারী আহমেদ খলিফার মন্তব্য, শুক্রবার পর্যন্ত যদি মিশরীয়রা রাস্তায় থাকে, তাহলে সম্ভবত মুবারক ক্ষমতা ছাড়ার কথাই বলবেন৷ তবে, এই ভাষণের পর বিক্ষোভকারীদের মধ্যে দ্বিধাবিভক্তি তৈরি হচ্ছে বলে জানিয়েছে বিবিসি৷ বিশেষ করে, প্রতিবাদকারীদের একাংশ মনে করছে, মোবারকের বর্তমান প্রস্তাব বেশ যুতশই৷ নোবেল জয়ী বিরোধী নেতা এল বারাদাই অবশ্য মুবারকের ভাষণকে ক্ষমতায় টিকে থাকার একটি কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন৷ তিনি, মুবারককে এখনই পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন৷
এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মিসরে ক্ষমতার পালাবদলের প্রক্রিয়া এখনই শুরু হওয়া উচিত৷ এই প্রক্রিয়া চলাকালে মার্কিন যুক্তরাষ্ট্র সেদেশকে সহায়তা করতে প্রস্তুত৷ এই বিষয়ে মঙ্গলবার মুবারকের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ওবামা৷ তবে, মোবারককে এখনই পদত্যাগের কোন ইঙ্গিত দেননি মার্কিন প্রেসিডেন্ট৷
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর