যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও হিউম্যান সাপোর্টের উদ্যোগে বিনামূল্যে টিকাদান কর্মসূচী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মানুষ মানুষের জন্য এই শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে পাতা ঝরার দেশ উত্তর আমেরিকায় শীত মওসুম শুরুর প্রাক্কালে সিজনাল ফ্লু বা নানা প্রকার ভাইরাস আক্রান্ত থেকে মুক্তির লক্ষ্যে রোগ প্রতিরোধমূলক টিকা বা ভ্যাকসিন (ফ্লু-শর্ট) যুক্তরাষ্ট্রের বিভিন্ন চিকিৎসা কেন্দ্র, ক্লিনিক কিংবা ফার্মাসীগুলোতে দেওয়া হয়। যাদের হেল্থ ইন্সুরেন্স আছে তারা অনায়াসেই বিনামূল্যে ফ্লু-শর্ট নেওয়ার যোগ্য। হিউম্যান সাপোর্ট নামক একটি মানবাধিকার সংস্থা গত তিন বছরের ন্যায় এবারও দু’টি স্থানে এই ফ্লু-শর্ট দেওয়ার কর্মসূচী গ্রহণ করেছে। ফ্লু-শর্টের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনুধাবন করে কমিউনিটিতে এর ব্যাপক সাড়া বা সচেতনতার লক্ষ্যে প্রবাসের সর্ববৃহৎ শক্তিশালী রাজনৈতিক সংগঠন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগও এই সেবামূলক কর্মকা-ে এগিয়ে আসেন। হিউম্যান
সার্পোর্টের সাথে একাত্বতা প্রকাশ করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান। তাই যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের বৃহত্তম ব্যানারে হিউম্যান সার্পোটের সার্বিক তত্ত্বাবধানে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের প্রান কেন্দ্র ৩৭-২২ ৭৩ স্ট্রীট স্কলাসটিকা টিউটোরিয়ালে ১৫ই অক্টোবর রবিবার সন্ধ্যা ৬টা হতে ৯:০০ টা পর্যন্ত ১ম পর্বের টিকাদান সম্পন্ন হয়। নারী-পুরুষ ও দলমত নির্বিশেষে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণ করেন। ডুয়েনরিড ফার্মাসী ম্যানেজার মিসেস কার্তিজা সাহা ও টেকনিশিয়ান হাসিনা আক্তার ওয়ালগ্রীন তথা ডুয়েনরিড এর পক্ষে টিকাদান কার্য্য সম্পাদন করেন। বিশিষ্ট ফার্মাসিষ্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে ও হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের
সভাপতি এবং যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ সোলায়মান আলীর পরিচালনায় টিকাদান কর্মসূচীর উদ্বোধন হলেও কমিউনিটির অনেক খ্যাতনামা নেতৃবৃন্দ, ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এই মহতী কর্মে স্বত:স্ফূর্ত অংশগ্রহণ এবং ভূয়সী প্রশংসা করেন। আবাল-বৃদ্ধ-বণিতা সকলেরই এই টিকা তথা ফ্লু-শর্ট নেওয়া উচিত বলে চিকিৎসকদের অভিমত। দ্বিতীয় পর্বের ফ্লু-শর্ট ব্রংসের বাংলাবাজার নামক স্ট্যারলিং এভিনিউস্থ মামুন টিউটোরিয়ালে একই সময়ে ২৯ শে অক্টোবর অনুষ্ঠিত হবে। গতবারের ন্যায় এবারও ওয়ালগ্রীন তথা ডুয়েনরিড ফার্মাসীর প্রশিক্ষিত ও দক্ষ টেকনিশিয়ান দ্বারা টিকাদান সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের প্রেসিডেন্ট রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল বারী, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহাবুবু রহমান টুকু, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহানাজ, স্কলাসটিকা টিউটোরিয়ালের প্রিন্সিপ্যাল রেজা রশিদ, গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি ও জ্যাকসন হাইটস্ বিজনেজ এসোসিয়েমনের সহ-সভাপতি মোল্লা এম এ মাসুদ, ফরিদপুর জেলা কল্যাণ সমিতির সহ-সভাপতি বুলবুল ইসলাম, হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের কার্য্যকরী কমিটির সদস্য রিন্টু মোল্লা, জুনান নাসিদ সানি, বিলকিস আক্তার ও এনামুল এহসান তোহা প্রমুখ। বক্তারা মানুষ মানুষের জন্য কথাটির মর্ম উপলব্ধি করে দলমত নির্বিশেষে দেশ ও দশের উন্নয়নে মানবসেবার গুরুত্ব আরোপ করে সকলকে এই ধরনের সেবামূলক কাজে অংশগ্রহণের সনির্বন্ধ অনুরোধ জানান।
হিউম্যান সাপোর্ট করপোরেশনের সভাপতি মোঃ সোলায়মান আলীকে টিকাদানের মাধ্যমে কর্মসূচীর শুভ উদ্ভোধন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী