Sunday, 18 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ইসলামে দান-সদকার ফজিলত অপরিসীম নিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে বাংলাদেশি আজিজুল হক খোকনের মৃত্যুর খবর, মরদেহ ব্রুকলিনের ফিউনারেল হোমে, দেশে পাঠানোর প্রস্তুতি চলছে
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ছিনতাইকারীর হামলার শিকার এক বাংলাদেশী

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: October 16, 2017 | 10:10 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে মুশফিকুর চৌধুরী রাহাত নামে এক বাংলাদেশী যুবক ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন। শনিবার রাত প্রায় সাড়ে দশটায় ব্রঙ্কসের পার্কচেস্টার গ্লিব এভিনিউ ও গ্লোভার স্ট্রিট এলাকায় মুশফিকুর চৌধুরী রাহাত (২৬)কে তিন স্পেনিস যুবক এলোপাতারি কিল ঘুষি মেরে মারাত্মক জখম করে। ছিনতাইকারীরা তাকে ’গিভ মি মানি’ বলেই তার ওপর হামলে পড়ে। এসময় তার আত্মচিৎকারে অন্যরা এগিয়ে এসে এক ছিনতাইকারীকে ধরে ফেলে। অন্য দু’জন পালিয়ে যায়। তবে মুশফিকুর চৌধুরী রাহাতের কাছ থেকে ছিনতাইকারীরা কিছুই নিতে পারেনি। এসময় পুলিশে কল করা হলে পুলিশ এসে তাকে এম্বুলেন্সে করে স্থানীয় জ্যাকবি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা সেবা দিয়ে পর দিন রোববার সকাল ৯টায় হাসপাতাল থেকে তাকে রিলিজ দেয়া হয়। হাসপাতালের ডাক্তাররা রাহাতকে জানিয়েছেন, তার বড় ধরনের কোন ইনজুরী না হলেও নাকে ইনফেকশান হয়েছে। রাহাতের বাড়ি সিলেটের আম্বরখানায়। তিনি বাবা-মার’র সঙ্গে পার্কচেস্টারের সেন্ট রেমন্ড ও গ্লোভার স্ট্রিট এভিনিউ এলাকায় বসবাস করেন। মুশফিকুর চৌধুরী রাহাত পেশায় একজন কিউ এনালিস্ট। নিউজার্সীতে ভেরাইজনে কাজ করেন।
এদিকে, দূর্ঘটনার সংবাদ পেয়ে বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিনসহ বাংলাদেশী কমিউনিটির অনেকেই ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনাসহ এর আগে আরো কয়েকটি ঘটনায় ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটিতে ভীতির সঞ্চার হয়েছে।
ভিকটিম মুশফিকুর চৌধুরী রাহাত ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, তিনি শনিবার রাত প্রায় সাড়ে দশটায় নিজ বাসা থেকে স্টারলিংয়ে খালার বাসায় যাওয়ার পথে গ্লিব এভিনিউ ও গ্লোভার স্ট্রিট এলাকায় দু’জন স্পেনিস যুবক তাকে ’গিভ মি মানি’ বললে তিনি অন্য দিকে ফেরা মাত্রই পেছনে থাকা আরেকজন স্পেনিস যুবক তাকে অকস্মাত কিল ঘুষি মারে। এসময় তিন যুবক তার ওপর এলোপাতারি হামলা চালিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। তার আত্মচিৎকারে কিছুটা নিকটে থাকা বলাই ও আজিজ নামে দু’বাংলাদেশী এবং অন্য একজন এগিয়ে আসেন। পরে পুলিশ এসে এক ছিনতাইকারীকে গ্রেফতার এবং তাকে এম্বুলেন্সে করে স্থানীয় জ্যাকবি হাসপাতালে নিয়ে যায়। হামলাকারী তিন স্পেনিস যুবকের বয়স আনুমানিক ১৪-১৮ বছর বয়সী বলে রাহাত জানান। মুশফিকুর চৌধুরী রাহাত আরো জানান, রোববার অপরাহ্ন আড়াইটায় পুলিশ তার বাসায় আসে। এসময় তারা তাকে আগামী বৃহস্পতিবার মামলার তারিখ সম্বলিত একটি নোটিস দিয়ে যায়।
ভিকটিম মুশফিকুর চৌধুরী রাহাতের বাবা মাহবুবুর রহমান চৌধুরী ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, তিনি তার পরিবার নিয়ে এ এলাকায় চার বছর ধরে বসবাস করছেন। বড় গাছ ঘেরা এ এলাকাটিতে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ছাড়াও গত বছর এখানে একটি হত্যাকান্ডের ঘটনাও ঘটেছে বলে তিনি জানান। এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে এখানে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান তিনি।
এদিকে, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, এ হামলার প্রতিবাদে আগামী শুক্রবার বাদ জুম্মা মসজিদের সামনে এক প্রতিবাদ র‌্যালির আহ্বান করা হয়েছে। তিনি র‌্যালিতে সর্বস্তরের প্রবাসীদের যোগদানের অনুরোধ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ