Thursday, 23 July 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
সব ক্যাটাগরি

বাংলাদেশী ক্যাবীকে জবাই করতে উদ্যত মার্কিন যুবকের জামিন লাভ:আর্থিক সহায়তা দরকার ক্যাবী শরিফের

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: February 2, 2011 | 9:43 AM

 এনা : ধর্মীয় বিদ্বেষমূলকভাবে ক্যাবী আহমেদ শরিফের গলায় ছুরি ছালিয়ে হত্যায় উদ্যত যুবক মাইকেল এনরাইট (২২)এর বিরুদ্ধে হেইট ক্রাইম, মেরে ফেলার উদ্যোগ এবং হয়রানির অভিযোগ গঠন করা হয়েছে গত ২৬ জানুয়ারি। ম্যানহাটান ক্রিমিনাল কোর্টে মাইকেল এনরাইটকে হাজির করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। এ দিন তাকে ৫ লাখ ডলার বন্ডে জামিন প্রদান করা হয়েছে বলে ১ ফেব্রুয়ারি ম্যানহাটান ডিস্ট্রিক্ট এটর্নীর অফিস থেকে বার্তা সংস্থা এনাকে জানানো হয়েছে। উল্লেখ্য যে, গত বছরের ২৪ আগস্ট সন্ধ্যায় ম্যানহাটানে বাংলাদেশী-আমেরিকান আহমেদ শরিফের ইয়েলো ট্যাক্সিতে উঠেছিলেন মাইকেল এনরাইট। সে সময় কথা প্রসঙ্গে মাইকেল জানতে চান ক্যাবী শরিফের ধর্ম পরিচয়। ক্যাবী শরিফ মুসলমান- তা জানার পরই তিনি বলেন, ‘কনসিডার দিস ইজ এ চেকপয়েন্ট।’ এরপরই পেছনের সীট থেকে ছুরি দিয়ে ক্যাবীর গলা কাটতে উদ্যত হন। কোনমতে জীবন বাঁচাতে সক্ষম হলেও ক্যাবী শরিফ(৪৪) গুরুতরভাবে আহত হন এবং পুলিশ মাইকেল এনরাইটকে গ্রেফতারে সক্ষম হয়। ঘটনাটি মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় সারাবিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছিল। হেইট ক্রাইমের আতংক নতুন করে গ্রাস করে মুসলিম-আমেরিকানদের। তবে নিউইয়র্ক সিটি মেয়র মাইকেল ব্লুমবার্গ এবং পুলিশ কমিশনার রেমন্ড ক্যালীর সময়োচিত হস্তক্ষেপে সবকিছু নিয়ন্ত্রণে থাকে এবং হেইট ক্রাইমের বিরুদ্ধে জনমত প্রবল হয়। অভিযোগ গঠনের পর মাইকেলের এটর্নী দাবি করেন যে, সে সময় মাইকেল নেশাগ্রস্ত ছিলেন। তার মনমেজাজ ভাল ছিল না। কারণ কদিন আগেই তিনি আফগানিস্তান থেকে ফিরেছেন। এদিকে ক্যাবী আহমেদ শরিফ ঠিকানাকে জানান, প্রথা অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স সারেন্ডার করেছি। ৫ মাস অতিবাহিত হলো, এখন পর্যন্ত ওয়ার্কার কমপেনসেশন পাইনি। অবস্থা এতই নাজুক হয়ে পড়েছে যে সামনের মাসের বাসা ভাড়া দেয়ার সামর্থ্য নেই। তিনি বলেন, এমন পরিস্থিতিতে পড়তে হবে তা জীবনেও ভাবিনি। এ মুহূর্তে আমার আর্থিক সহায়তা দরকার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV