Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

‘জাতিসংঘ উইমেন গীল্ড’ ক্যালেন্ডারের প্রচ্ছদ আঁকলেন বাংলাদেশী-আমেরিকান রানু ফেরদৌস

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: October 16, 2017 | 10:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশসহ পিছিয়ে পড়া বিশ্বের দরিদ্র শিশুদের কল্যাণে কর্মরত ‘জাতিসংঘ উইমেন্স গীল্ড’র ৭০ বছর পূর্তির ক্যালেন্ডারের প্রচ্ছদ এঁকেছেন বাংলাদেশী-আমেরিকান রানু ফেরদৌস। জাতিসংঘ সদর দফতরের নিকটে কুইন্স গ্রুপের পরিচালক রানু ফেরদৌস বক্তিগভাবে আর্টিস্ট না হয়েও মানবতার কল্যাণকর ছবি আঁকার চেষ্টা করেন
এর আগেও ওই সংস্থার ২০০৫ ও ২০০৯ সালের ক্যাালন্ডারে রানুর আঁকা ছবি স্থান পেয়েছিল।
২০১৮ সাল হবে সংস্থাটির ৭০ বছর পূর্তি। সে উপলক্ষে প্রকাশিত বিশেষ এই ক্যালেন্ডারের মূল্য ধার্য করা হয়েছে ১২ ডলার। তা বিক্রি হচ্ছে জাতিসংঘ সদর দফতরের ভিজিটর্স এলাকায় উইমেন গীল্ডের নিজস্ব দোকানে। সেখানে আরো অনেক কিছুই বিক্রি হয় এবং আয়ের সমূদয় অর্থ প্রদান করা হয় দরিদ্র শিশুদের।
এই ক্যালেন্ডারের প্রকাশনা উৎসব হয়েছে গত মাসের শেষের দিকে। সেসময় সেখানে উইমেন গীল্ডের শীর্ষ কর্মকর্তা ছাড়াও ছিলেন মানব কল্যাণে নিয়োজিতরা। তারা রানু ফেরদৌসের চিন্তা-ধারার প্রশংসা করেন। অনুষ্ঠানে আগতরা নগদ অর্থ দিয়ে ক্যালেন্ডার ক্রয়ের সময় রানু ফেরদৌসের অটোগ্রাফও সংগ্রহ করেন রানু ফেরদৌস এ প্রসঙ্গে এ বলেন, ‘উইমেন গীল্ডে’র অনুদান পেয়েছে বাংলাদেশের ফারিয়া লারা ফাউন্ডেশন, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন, উৎস বাংলাদেশ-সহ কয়েকটি সংস্থা। গত ১৭ বছর যাবত এই সংস্থার সাথে কর্মরত রানু ফেরদৌস যখনই বাংলাদেশ সফর করেন, তখনই এসব সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন এবং উইমেন গীল্ডের চেক হস্তান্তর করেন।
রানু ফেরদৌস জানান, উইমেন গীল্ডের তহবিলে সহায়তা করতে আগ্রহীরা ওয়েবসাইটেও এই ক্যালেন্ডারের অর্ডার দিতে পারেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV