Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যৌন হয়রানির অভিযোগকে ‘ভুয়া’ বললেন প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: October 17, 2017 | 2:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন নতুন যৌন হয়রানির অভিযোগ সামনে আসছে। ট্রাম্প অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। সর্বশেষ ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন সামার জারভোস নামে এক মার্কিন নারী। ট্রাম্পের উপস্থাপনায় একটি রিয়েলিটি টিভি শো’র প্রতিযোগী ছিলেন সামার জারভোস।
গত রোববার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সামার জারভোস যে দাবি করছেন তা নিতান্তই নিজেকে তুলে ধরার চেষ্টা। এ খবরকে তিনি সম্পূর্ণ ভুয়া বলে মন্তব্য করেন।
এ সংবাদ সম্মেলনেও ট্রাম্প স্বভাবসুলভভাবে বলেন, “আমি আপনাদেরকে বলতে পারি- এসবই মিথ্যা খবর, নিতান্তই মিথ্যা। সব মিথ্যা। এসব হচ্ছে- নিজেকে তুলে ধরার চেষ্টা। এবং যা কিছু হয়েছে তা দুঃখজনক। যা ঘটেছে তা হচ্ছে বিশ্ব রাজনীতি।”
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় থেকে ট্রাম্পের বিরুদ্ধে যৌন কেলেংকারিসহ নানা রকমের সমালোচনামূলক সংবাদ প্রকাশিত হয়ে আসছে এবং ট্রাম্প সেসব খবরকে মিথ্যা ও ভুয়া বলে চালিয়ে দিচ্ছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে- এর আগে থেকেই ট্রাম্পের বিরুদ্ধে নানা রকম যৌন হয়রানি ও কেলেংকারির খবর বের হয়েছে। এমনকী, উইকিপিডয়াতেও ডোনাল্ড ট্রাম্পের যৌন হয়রানি নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে। ২০১৬ সালের নির্বাচনের আগে তার বিরুদ্ধে ১১ নারী যৌন হয়রানির অভিযোগ নিয়ে উপস্থিত হয়েছিলেন।
ট্রাম্পের উপস্থাপনায় ‘অ্যাপ্রেন্টিস’ নামে একটি রিয়েলিটি শো হতো এবং সামার জারভোস ছিলেন সেই শো’র একজন প্রতিযোগী। ট্রাম্পের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, ট্রাম্প তার দেহে অনাকাংক্ষিতভাবে হাত দিয়েছিলেন ২০০৭ সালে। সূত্র: সিএনএন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV