আসাদুজ্জামান চৌধুরী রচিত গ্রন্থ ‘আমরা করবো জয়’ প্রকাশিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মানুষের জীবন কখনই শুধু মশৃণ রাস্তায় চলে না। এমন কোন মানুষ নেই যিনি জীবনে বড় কোন ধাক্কা না খেয়ে উপরে উঠেছেন। উইলিয়াম শেক্স পিয়ার বলেছেন জীবন এক অজানা ভ্রমন। এই অজানা ভ্রমনে আপনি যে নৌকাই চড়–ন না কেন, যে রাস্তাই বেছে নেন না কেন, আপনি কোন সময় এমন অবস্থার সম্মুখীন হতে পারেন যখন আপনার মনে হবে আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন। আপনি কি তখন জীবন-যুদ্ধে ইস্তফা দিবেন নাকি অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। চলতি বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব নেপোলিয়ন হিল্স বলেছেন ‘quitter never wins and an winner never quits.’
এই বইটিতে সত্য ঘটনার আলোকে জীবনের ঘাত-প্রতিঘাত আলোচনা করা হয়েছে। গ্রন্থকার একজন প্রকৌশলী, সাবেক প্রধান প্রকৌশলী, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। পরবর্তী জীবনে তিনি একটি বেসরকারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছেন। তাঁর জীবনের ঘটনা ও সমাজে ঘটে যাওয়া বিষয় তিনি বইটিতে এমন ভাবে উপস্থাপন করেছেন যেন পাঠক জীবনে চলার পথে সঠিক রাস্তাটি খুঁজে পান। গ্রন্থটি নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ মুক্তধারায় পাওয়া যাচ্ছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ