আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকান অদ্রি চৌধুরীর ‘সেরা পড়ুয়া’ হওয়ার গৌরব অর্জন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী অদ্রি চৌধুরি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরী আয়োজিত ”বিল্ড আ বেটার ওয়ার্ল্ড ” শীর্ষক ” সামার রিডিং পোগ্রাম’ এ ”সেরা পড়ুয়া” হওয়ার গৌরব অর্জন করেছে। সে পরপর তৃতীয়বারের মতো এই গৌরব অর্জন করেছে। অদ্রি চৌধুরি আটলান্টিক সিটির চেলসি হাইটস স্কুলের অষ্টম গ্রেডের ছাএ।
গত আঠারো অক্টোবর বুধবার বিকেলে তার এই কৃতিত্বের জন্য আটলান্টিক সিটি কাউন্সিলের মাসিক সভায় প্রস্তাবাকারে গৃহীত ‘স্বীকৃতি ও অভিনন্দন প্রস্তাব’ এর অনুলিপি আটলান্টিক সিটি কাউন্সিলের পক্ষ থেকে আটলান্টিক সিটির সিটি ক্লার্ক মিসেস পলা গেলেটি অদ্রি চৌধুরির হাতে হস্তান্তর করেন। এই সময় আটলান্টিক সিটির মেয়র ডন গার্ডিয়ান,আটলান্টিক সিটির কাউন্সিলরবৃন্দ, আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য এবছর “সামার রিডিং পোগ্রাম” এ বিভিন্ন বয়স বিভাগে সর্বমোট নয়জন শিক্ষার্থী পুরষ্কার পাওয়ার গৌরব অর্জন করেছে।
পড়ালেখায়ও অদ্রি চৌধুরী কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। এবছর সে ‘দ্য প্রেসিডেন্টস ভলান্টিয়ার এওয়াড’ সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে।সে তার কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ ইউএস সিনেটর,রাজ্য গভর্নর, সিনেটর, এসেম্বলিম্যান ও সিটি মেয়রের কাছ থেকে সম্মাননা ও প্রশংসাপএ পেয়েছে।
অদ্রি চৌধুরি আটলান্টিক সিটির চেলসি হাইটস নিবাসী রোটারিয়ান সুব্রত চৌধুরি ও লাকী চৌধুরির কনিষ্ঠ পুএ। অদ্রি চৌধুরি সকলের আশীর্বাদ প্রার্থী ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ