Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ওবামার চেষ্টাই সফল:সিনেটে স্বাস্থ্যসেবা বিল পাশ

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: February 4, 2011 | 12:15 AM

বাংলা প্রেস (নিউইংল্যান্ড): অবশেষে প্রেসিডেন্ট বারাক ওবামার চেষ্টাই সফল হল। তাঁর দীর্ঘদিনের প্রচেষ্টা স্বাস্থ্যসেবা বিল সিনেটে পাশ হয়েছে।ফলে বিলটি বাতিলে রিপাবলিকানদের আরেকটি চেষ্টা ভেস্তে গেল। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে বিলটি বাতিলের প্রস্তাব তুলে ব্যর্থ হয়েছেন তাঁরা।গত বুধবার ১০০ আসনের সিনেটে রিপাবলিকানদের স্বাস্থ্যসেবা বিল বাতিলের চেষ্টা ৫১-৪৭ ভোটে মুখ থুবড়ে পড়ে। বিলটি পাসের জন্য ৬০ ভোটের প্রয়োজন ছিল। রিপাবলিকানরা আগেই জানতেন, তাঁদের এই উদ্যোগ সাফল্যের মুখ দেখবে না। গত মাসে তাঁদের নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিলটি বাতিল করার প্রস্তাব ২৪৫-১৮৯ ভোটে পাস করিয়ে নেওয়ার পর সিনেটেও তাঁরা একই চেষ্টা চালিয়ে ব্যর্থ হলেন। এখন এই বিলকে আইনে পরিণত করার ব্যাপারে চূড়ান্ত রায় দেবেন সুপ্রিম কোর্ট।রিপাবলিকানরা তাদের হার নিশ্চিত জেনেও সিনেটে ভোটাভুটির আয়োজন করতে চেয়েছিল। ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে স্বাস্থ্যসেবা বিলকে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে তাদের। সেক্ষেত্রে সংকটে থাকা ডেমোক্র্যাটদের এ বিল নিয়ে একটি সুনির্দিষ্ট অবস্থানের দিকে ঠেলে দেওয়াই ছিল তাদের লক্ষ্য। সিনেটে রিপাবলিকানদের নেতা মিচ ম্যাককোনেল বলেন, “এ লড়াই এখানেই শেষ নয়। ‘ওবামাকেয়ার’ (স্বাস্থ্যসেবা) বাতিলে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।” বাতিল সংক্রান্ত ভোটের আগে এই বিল সংক্রান্ত একটি সংশোধনী ৮১-১৭ ভোটে পাস হয়।সিনেটের সংখ্যাগুরু ডেমোক্র্যাট নেতা হ্যারি রেইড এ প্রসঙ্গে বলেন, এই ভোট থেকেই বোঝা যায় তাঁর দল সমঝোতায় প্রস্তুত।গত বছর মার্চে ওবামার ঐতিহাসিক স্বাস্থ্যসেবা বিলটি পাস হয়। ওবামার দায়িত্ব গ্রহণের দুই বছর সময়ে এই বিল পাসকে সবচেয়ে বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হয়। এই বিলের মাধ্যমে এখনো বীমাহীন প্রায় তিন কোটি নাগরিককে স্বাস্থ্যবীমার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে রিপাবলিকানরা মনে করেন, এই বিলের বাস্তবায়ন ব্যয়বহুল এবং বেকারত্বের সংকট আরো প্রকট করবে।সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, বিলটির ব্যাপারে যুক্তরাষ্টের জনগণের মধ্যে গভীর বিভাজন রয়েছে। যদিও বিল বাতিলের পক্ষে জনমত অত্যন্ত স্বল্প। প্রতি চারজনের মধ্যে মাত্র একজন মনে করে, বিলটি বাতিল করে দেওয়া উচিত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV