চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ’র রোগ মুক্তি কামনায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার দোয়া ও মিলাদ মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ব্রুকলিনস্থ গ্রীণ হাউস বলরুমে গত ২১ শে অক্টোবর শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বর্তমানে সিঙ্গাপুর মাউন্ড এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চেয়ারম্যানের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজী আব্দুর রহমান, পরিচালনা করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এর উপদেষ্টা লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ছাত্র নেতা মোহাম্মদ নোমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, জাপার উপদেষ্টা সৈয়দ শওকত আলী, জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার। মিলাদ মাহফিলে আরো বক্তব্য রাখেন জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য লুৎফুর রহমান, তথ্য ও যোগাযোগ সম্পাদক মাহবুব হাসান সোহাগ, যুব বিষয়ক সম্পাদক শফিক আলম, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী ফাহিমা রোজী, সহ সভানেত্রী শিল্পী সোহেল, নিউইয়র্ক ষ্টেট সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ, নিউইয়র্ক সিটি সভাপতি শুভংকর গাঙ্গুঁলী, সাধারণ সম্পাদক এম, রহমান, জাতীয় শ্রমিক পার্টির সহ সভাপতি আইয়ুব আলী, ডাঃ মোহাম্মদ সেলিম, সদস্য আমির হামজা প্রমুখ।
সিঙ্গাপুরের চিকিৎসাধীন প্রিয়নেতা পল্লীবন্ধু এরশাদ এর রোগ মু্িক্ত, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আল্লাহ যেন অতিদ্রুত সুস্থ করে ১৬ কোটি মানুষের কাছে ফিরিয়ে দেয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাবেক রাষ্ট্রপতি সব সময় রাজনীতি করেছেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আমি যতদিন থেকে জাতীয় পার্টির রাজনীতি করছি শুধু নেতা এরশাদ সাহেবের চিন্তা, চেতনা শুধু গরীব মানুষের উন্নয়নের রাজনীতি করেন। আমি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবের উপদেষ্টা হিসেবে আপামর সকল প্রবাসী ভাই বোনদের কাছে ওনার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ