Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

প্যারিস-বাংলা প্রেসক্লাবের অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: October 26, 2017 | 4:41 PM

এনায়েত হোসেন সোহেল,প্যারিস,ফ্রান্স : বর্ণ্যাঢ্য আয়োজন আর জাকজমকের মধ্যে দিয়ে ফ্রান্সে অনুষ্ঠিত হয়ে গেলো ফ্রান্সে বসবাসরত বাংলা গণমাধ্যমকর্মীদের সংগঠন  প্যারিস-বাংলা প্রেস ক্লাবের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত রোববার প্যারিসের ওভারবিলিয়ে বিডি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। চ্যানেল এই ইউরোপের ফ্রান্স প্রতিনিধি ও সংগঠনের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদার, ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি হজরত আলী খান, ওভারবিলিয়ের মেয়র সফিয়েন করিমি ও ইল দ্য ফ্রান্সের কমিউনিটি উপদেষ্টা বেনওয়া হেমার্ড। বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ ও ফ্রান্সপ্রবাসী সদ্যপ্রয়াত মুহিত আহমদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে অভিষেক উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘কলম’-এর মোড়ক উন্মোচন করেন ইকবাল সোবহান চৌধুরী।  স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সামসুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা সভাপতি ও অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির। এ পর্বে ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার নাইট উপাধিতে ভূষিত হওয়ার জন্য মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদার এবং ইকবাল সোবহান চৌধুরীকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।ইকবাল সোবহান চৌধুরী তাঁর বক্তব্যে প্যারিস-বাংলা প্রেসক্লাবের প্রশংসা করে বলেন, এই সংগঠন শুধু ফ্রান্স নয় ইউরোপের বাংলাদেশি কমিউনিটিকে নেতৃত্ব দেবে। সংগঠনের সদস্যদের উদ্দ্যেশে তিনি বলেন, শুধু বাংলা মাধ্যমে নয় ইউরোপিয়ান গণমাধ্যমেও তাদের কাজ করার চেষ্টা করা উচিত। পার্থ প্রতিম মজুমদার বলেন, ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির ইতিহাসে অবশ্যই সাংবাদিকদের এ অনুষ্ঠান স্মরণীয়।

প্রথম পর্ব পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান।দ্বিতীয় পর্বে সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন ও সহসভাপতি ফেরদৌস করিম আখঞ্জির যৌথ পরিচালনায় কবিতা আবৃতি করেন সংগঠনের সহসভাপতি ওমর ফারুক। নৃত্য পরিবেশন করে রুমানা, মৌমিতা, নিপসি, প্রিয়ন্তী, অনুষ্কা, নিধুয়া, আরশি ও মানহা। গান পরিবেশন করেন শিল্পী দীপক, ইমতিয়াজ, এ বি আহাদ। এ ছাড়া খুদে শিল্পী নিপসি ও প্রিয়ন্তী গান পরিবেশন করে। বাদ্যযন্ত্রে ছিলেন ভিকি গৌতম, জিহান ও কিম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV