জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলনকালে ইউনিসেফের Children and MDGs সংক্রান্ত সিগনেচার ইভেন্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোচেয়ার করার অনুরোধ
USAnews: সেপ্টেম্বরে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলনকালে ইউনিসেফের আয়োজনে অনুষ্ঠিতব্য “Children and MDGs” সংক্রান্ত সিগনেচার ইভেন্টে ড. মোমেনের সহযোগিতা কামনা করেন ইউনিসেফের নির্র্বাহী পরিচালক। তিনি এই সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোচেয়ার করার জন্য অনুরোধ জানান। উল্লেখ্য, এমডিজি বাস্তবায়নের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি অনন্য নজির স্থাপন করেছে।
ইউনিসেফ এর নির্বাহী পরিচালক এন্থনি লেক (Anthony Lake) সমপ্রতি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ইউনিসেফ নির্বাহী বোর্ডের পরিচালক ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে এ বিষয়ে আলাপ করেন।
তিনি বলেন, ব্রাজিলের প্রেসিডেন্ট ইতোমধ্যে এসভায় কোচেয়ার হিসেবে অংশগ্রহণের সম্মতি জানিয়েছেন। স্থায়ী প্রতিনিধি বাংলাদেশে ইউনিসেফের বিভিন্ন চলমান প্রকল্প প্রসঙ্গে আলোচনাকালে স্কুল ফিডিং প্রোগ্রামের ওপর গুরুত্বারোপ করেন। ড. মোমেন মি. এন্থনি লেককে সর্বোতভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion