শাপলা ওয়েলফেয়ার নিউইয়র্ক’র বিশেষ সাধারণ সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসের আতি প্রাচীন পেশাজিবী সংগঠন শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক ইন্ক-এর বিশেষ সাধারণ সভা গত ৩০ শে অক্টোবর সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে জাকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। সংগঠনের সকল সদস্যের উপস্থিতিতে উৎসব মুখর এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা রিপন এবং সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ নুরুল হাসান।
দুইটি এজন্ডাকে সামনে রেখে অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রাক্তন সভাপতি মোঃ ফরিদ, উপদেষ্টা গাউস উদ্দিন খান, আহমেদ হোসেন বাবু, মোহাম্মদ এফ মিয়াজী, আঃ রহিম চৌধুরী, মিজানুর রহমান মিজান, ওয়াসিম উদ্দিন ভূইয়া। সকল সদস্যের সবৃসম্মতিক্রমে মিজানুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত করে সহযোগিতায় খায়রুল ইসলাম খোকন এবং মির হাফিজ জামালকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এবং সকল সদস্যের সম্মতিক্রমে মুহাম্মদ এফ ফখরুলকে প্রধান অডিটর নির্বাচিত করে সহযোগিতায় ওয়াসিম উদ্দিন ভূইয়া এবং কবির আলীকে নির্বাচিত করা হয়। উল্লেখ্য সংগঠনের সদস্য মোহাম্মদ মনির জামান শারীরিক অসুস্থতার জন্য ৩০ দিনের বেশী কাজে যোগদান এর অপারগতার জন্য সংগঠনের পক্ষ থেকে ৭০০ ডলার অগ্রিম অনুদান প্রদান করা হয়।
সকল সদস্যকে বকেয়া চাঁদা আদায়ের জন্য বিনীত অনুরোধ জানানো হয়। ২৫ ডিসেম্বর ২০১৭ বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যকে যোগদানের আবেদন জানিয়ে নৈশ ভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের