১/১১ তে শীর্ষ ৫০ দুর্নীতিবাজের তালিকায় নাম দেখে বিস্ময়ে হতবাক নানক-আজম বলেন শেখ হাসিনার মুক্তি আন্দোলনকে দুর্বল করতে আমাদেরকেও তালিকাভুক্ত করা হয়
এনা : বহুল বিতর্কিত ১/১১ তে গঠিত কেয়ারটেকার সরকারের সময় ৫০ শীর্ষ দুর্নীতিবাজের তালিকায় নিজেদের নাম দেখে বিস্ময়ে হতবাক হয়েছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গির কবীর নানক এবং হুইপ ও যুবলীগ সেক্রেটারী মির্জা আজম। তবে তারা ঐ তালিকায় মোটেও বিচলিত বোধ করেননি, কারণ তারা জানেন যে ঐ তালিকায় অন্তর্ভূুক্ত হবার মত কাজ তারা করেননি এবং পরবর্তিতে তা সত্যে প্রমাণিত হয়েছে যে তাদের রাজনৈতিক ইমেজ ধুলিসাত করার অভিপ্রায়ে রাজনৈতিক মতলবে ঐ তালিকা করা হয়েছিল।
নিউইয়র্ক : নিউইয়র্কে জামালপুর জেলা সমিতির সুধী সমাবেশের মঞ্চে প্রতিমন্ত্রী জাহাঙ্গির কবীর নানক, হুইপ মির্জা আজম, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন এবং লাবলু আনসার।
৫ ফেব্রুয়ারি রাতে নিউইয়র্কে এক সুধী সমাবেশে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী জাহাঙ্গির কবীর নানক এবং হুইপ মির্জা আজম এমপি এ অভিমত পোষণ করে আরো বলেন, সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের পর তার মুক্তি আন্দোলন নস্যাতের জন্যে আমাদেরকেও গ্রেফতারের উদ্যোগ নেয়া হয়। তখনকার প্রশাসনের বদ্ধমূল ধারণা ছিল যে আমরা দুজন গ্রেফতার হলে শেখ হাসিনার মুক্তি আন্দোলন দুর্বল করা হয়ে যাবে। কিন্তু যুক্তরাষ্ট্রসহ বহির্বিশ্বে প্রবাসীদের আন্দোলনে আমরা উৎসাহ পেয়েছি এবং পলাতক অবস্থায়ই আন্দোলন জোরদার করেছি। ঐ সময়ে ১৮ মাসের পলাতক জীবনের লোমহর্ষক কাহিনী উপস্থাপনকালে মির্জা আজম বলেন, বাংলাদেশ এবং ভারত সীমান্ত সংলগ্ন একটি জঙ্গলে মাটির জীর্ণ ভবনে ভাঙ্গা একটি চৌকিতে আমি এবং জাহাঙ্গির কবীর নানক বাস করেছি। রাতে ঝিঝি পোকার শব্দের সাথে মিতালী করেছিলাম। তবে সেটিও ভয়ার্ত হয়ে উঠে যখন চৌকির নিচে শাপের ফিসফাস শব্দ শুনেছি। চৌকির নীচে বিষাক্ত শাপ এবং উপরে মশারীর ভেতরে আমরা দুজন। অন্ধকার ঘরে সারারাত দুচোখের পাতা এক করতে পারিনি সাপের ছোবলের ভয়ে।
: নিউইয়র্কে জামালপুর জেলা সমিতি আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গির কবীর নানক।
নিউইয়র্কে জামালপুর জেলা সমিতি আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখছেন হুইপ মির্জা আজম।
উল্লেখ্য যে, লন্ডন, সুইডেন এবং হার্ভার্ডে ৩টি আন্তর্জাতিক সেমিনার (বিশ্বশান্তি : শেখ হাসিনার ভূমিকা) শেষে নিউইয়র্কে আগমন উপলে উপরোক্ত নেতৃবৃন্দের সম্মানে জামালপুর জেলা সমিতি ঐ মতবিনিময় সভার আয়োজন করে। বক্তারা নানক-আজমের সাংগঠনিক দতার প্রশংসা করে বলেন, রাজনৈতিক সংগঠনের চেয়ারম্যান এবং সেক্রেটারীর মধ্যেকার সমঝোতায় কোন গড়মিল না থাকলে যে কোন কাজে সফলতা অর্জন করা সম্ভব। নানক-আজম সে উদাহরন হয়ে রয়েছেন দীর্ঘকাল যাবত। সেভাবেই তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দর্শনকে আন্তর্জাতিকভাবে আরো জনপ্রিয় করতে লন্ডন, সুইডেন এবং হার্ভার্ডে ৩টি সেমিনারের পর ১২ ফেব্রয়ারি জাপানে চতুর্থ সেমিনার করবেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes