বিজ্ঞাপন থেকে ৩ মাসে ফেসবুকের আয় ১ হাজার কোটি ডলার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিজ্ঞাপন থেকে ৩ মাসে ফেসবুকের আয় হয়েছে এক হাজার কোটি ডলারেরও বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মুনাফা উল্লেখযোগ্য হারে বেড়েছে এ বছরের তৃতীয় প্রান্তিকে। এর কারণ হলো জুলাই থেকে সেপ্টেম্বরের এই তিন মাসে বিজ্ঞাপন থেকে ফেসবুকের আয় হয়েছে এক হাজার কোটি ডলারেরও বেশি।
ফেসবুক জানিয়েছে, এক হাজার কোটি ডলারের মধ্যে মুনাফার পরিমাণ ৪৭০ কোটি ডলার যা আগের বছরের একই সময়ের থেকে ৮০ শতাংশ বেশি। ফেসবুকের আয় আগের বছরের তুলনায় ৪৭ শতাংশ বৃদ্ধিতে মূল ভূমিকা পালন করেছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো।
তৃতীয় প্রান্তিকে আয়ে বড় উল্লম্ফন দেখা গেলেও চতুর্থ প্রান্তিকের আয়ে সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলির প্রভাব পড়তে পারে। এর ফলে চলতি প্রান্তিকের আয় কমতে পারে বলেও আশংকা প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়া থেকে প্রকাশিত বিভিন্ন বিজ্ঞাপনের কারণে বেশ চাপে আছে ফেসবুক। মার্কিন কংগ্রেস এসব বিজ্ঞাপনের ব্যাপারে তদন্ত চালিয়ে যাচ্ছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ