নিউইয়র্কে সমাবেশে বক্তারা:ড.ইউনূসের বিরুদ্ধে মামলা ও হয়রানি বন্ধের দাবি
নিউজ ওয়ার্ল্ড,নিউইয়র্ক: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা ও হয়রানি বন্ধ না হলে যুক্তরাষ্ট্র-প্রবাসীদের নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। গত রোববার নিউইয়র্কে বাংলাদেশি নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।নিউইয়র্ক সিটির এস্টেরিয়ায় অবস্থিত একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্কের লং আইল্যান্ড ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষক শওকত আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুহাম্মদ ইউনূস অরাজনৈতিক ব্যক্তি হওয়া সত্ত্বেও বর্তমান সরকারের চক্রান্তের শিকার হয়েছেন। দেশের প্রধানমন্ত্রী নিজেই অত্যন্ত আপত্তিকর ভাষায় তাঁকে ‘রক্তচোষা’ বলে অভিহিত করেছেন। বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্য দেশপ্রেমিক প্রতিটি মানুষকে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। তাঁরা এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।সভায় বলা হয়, মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চক্রান্ত বন্ধ না হলে সর্বস্তরের প্রবাসীদের নিয়ে নিউইয়র্কে সমাবেশ করা হবে। বিষয়টি হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট ও কংগ্রেস সদস্যদের অবহিত করা এবং বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes