Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

পিপল এন্ড টেক’র প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবু হানিফের কন্যা ইলাফ’র জন্মদিন পালন

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: November 9, 2017 | 7:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কমিউনিটির পরিচিত মুখ, পিপল এন্ড টেক’র প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার আবু হানিপ-এর তৃতীয় কন্যা ইলাফ’র দ্বিতীয় জন্মদিন পালিত হলো। এ উপলক্ষ্যে গত ৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় সিটির উডসাইডের গুলশান ট্যারেসে আবু হানিপ-ফারহানা হানিপ দম্পতি পরিবারের পক্ষ থেকে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর ইউএনএ’র। ইলাফ-এর জন্মদিনের অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আবু হানিপ ও ফারহানা হানিফ। এরপর ইলাফ-কে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, দৈনিক মানবজমি-এর উপ সম্পাদক মনির হায়দার, সাপ্তাহিক ঠিকানা’র বার্তা সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক আজকাল-এর সহযোগী সম্পাদক হাসানুজ্জামান সাকী ও সাংবাদিক শাহেদ আলম। সাংবাদিক ও উপস্থাপক আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় এই পর্বে ইলাফ-কে শুভেচ্ছা জানিয়ে আরো বক্তব্য রাখেন প্রফেসর বোরহান উদ্দিন, দলিলুর রহমান, এম মনিরুজ্জামান, মোহাম্মদ মিলন প্রমুখ। এরপর ইলাফ’র দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ। পরবর্তীতে অতিথিদের সাথে ‘হানিফ-ফারহানা’ দম্পতি ইলাফ’র জন্মদিনের কেক কাটেন। অনুষ্ঠানে ‘হানিপ-ফারহানা’ দম্পতির পরিবারের সদস্যগণ ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সপরিবারে উপস্থিত থেকে ইলাফকে আশীর্বাদ করেন। উল্লেখ্য, চলতি নভেম্বর মাসেই ইঞ্জিনিয়ার আবু হানিফ ও ফারহানা হানিপেরও জন্মদিন হওয়ায় অনুষ্ঠানে তারাও কেক কাটেন। আবু হানিপের জন্মদিন ৬ নভেম্বর, ফারহানা হানিপের জন্মদিন ৭ নভেম্বর আর ইলাফ’র জন্মদিন ৯ নভেম্বর। আরো উল্লেখ্য, ‘হানিপ-ফারহানা’ দম্পতি আরো দুই কন্যা সন্তানের জনক-জননী। অনুষ্ঠানে অতিথিগণ তাদের শুভেচ্ছা বক্তব্যে ইঞ্জিনিয়ার আবু হানিপের ‘নো মোর অডজব’ প্রকল্প বিশেষ করে কর্মসংস্থানে ‘পিপল এন্ড টেক’- এর কর্মকান্ডের প্রশংসা করে বলেন, আবু হানিপ নিজের ব্যক্তিগত পরিবারের বাইরেও আরো দু’টি পরিবার ‘পিপল এন্ড টেক’ ও ‘কমিউনিটি’ নিয়ে বড় পরিবার গড়ে তুলেছেন। যার মিলন ঘটেছে ইলাফ-এর জন্মদিনে। অতিথিগণ এমন ব্যতিক্রম উদ্যোগের প্রশংসা করেন। ছবি: নিহার সিদ্দিকী

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV