বস্টন বিমানবন্দরে প্রতিমন্ত্রী নানককে অভ্যর্থনা জানাতে গিয়ে আওয়ামীলীগের দু’গ্রুপের হট্টগোল:গণি-মামুন গং লাঞ্ছিত
বাংলা প্রেস (নিউইংল্যান্ড): প্রতিমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানককে অভ্যর্থনা জানাতে গিয়ে গত বুধবার রাতে বস্টনের লগন বিমানবন্দরে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে।উভয় গ্রুপে বাক-বিতন্ডা ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে বস্টনে সংস্কারপন্থী আ.লীগ বলে পরিচিত গণি-মামুন গংরা লাঞ্ছিত হয়।ক্যামব্রীজের বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘বিশ্বশান্তি এবং শেখ হাসিনার’ ভূমিকা শিরোনামে আন্তর্জাতিক সেমিনারের উদ্দেশ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানকসহ বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা গত ২ ফেব্রুয়ারি বুধবার রাত ১০টায় ব্রিটিশ বিমানযোগে বস্টনের লগন বিমানবন্দরে এসে পৌঁছ।এসময় প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আসা নিউইংল্যান্ড আ.লীগের দু’গ্রুপের মধ্যে বাক বিতন্ডাসহ ধস্তাধস্তির ঘটনা ঘটে।এসময় অপর গ্রুপের নেতা কর্মিদের দ্বারা ওসমান গণিসহ বেশ কয়েকজন লাঞ্ছিত হয়।এদিকে সংস্কারপন্থী আ.লীগের গণি-মামুন গ্রুপের সাংগঠনিক সম্পাদক সুহাস বড়ুয়াসহ কয়েকজন কর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.আবুল বরকতকে প্রতিমন্ত্রী জাহাঙ্গির কবির নানক ভেবে ফুলের তোড়া উপহার দিলে এক অস্বস্তিকর অবস্থার সৃস্টি হয়।শুধু তাই নয়,তাঁকে বার বার নানক ভাই কেমন আছেন বললে তিনিও বিব্রত অবস্থায় পড়েন।উল্লেখ্য,এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.সাদেকা হালিম,বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী,সংগঠনের সাধারণ সম্পাদক সরকার দলীয় হুইপ মির্জা আজম এমপি, সাংবাদিক সৈয়দ বোরহান কবীরসহ নিউইংল্যান্ড আ.লীগের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।গত ৪ ফেব্রুয়ারি শুক্রবার বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘বিশ্বশান্তি এবং শেখ হাসিনার’ ভূমিকা শীর্ষক উক্ত সেমিনারে কথিত নিউইংল্যান্ড আ.লীগের গণি-মামুন গ্রুপের কেহই উপস্থিত হননি।
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর