Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

বাংলাদেশের সার্বিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনেক : নিউইয়র্কে লাঞ্চ রিসিপশনে সৈয়দা সায়রা মহসিন এমপি

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: November 11, 2017 | 8:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :: বাংলাদেশ জাতীয় সংসদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন বলেছেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রয়েছে প্রবাসীদের। কর্মসংস্থান তৈরি করার মধ্য দিয়েই দেশের প্রকৃৃত উন্নয়ন সম্ভব। প্রবাসীরা যাতে সহজে দেশে বিনিয়োগ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করেছে সরকার। বাংলাদেশকে আগামী ২০২১ এ মধ্যম আয়ের ও ২০৪১ এ উন্নত দেশে পরিণত করতে তিনি দেশে বেশি বেশি বিনিয়োগের আহবান জানান প্রবাসীদের। যুক্তরাষ্ট্র সফররত সৈয়দা সায়রা মহসিন এমপির সম্মানে নিউইয়র্কে আয়োজিত লাঞ্চ রিসিপশনে এ কথা বলেন তিনি। স্থানীয় সময় ১০ই নভেম্বর শুক্রবার দুপুরে ব্রুকলীনের ৬০০ ফ্ল্যাটবুশ এভিনিউর কিং অব টান্ডুর রেষ্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্রে মৌলভীবাজার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আরজান খান জাপান।কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ সিদ্দিকুল হাসানের সভাপতিত্বে এবং বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুলের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান এমরান হোসেন, কমিউনিটি এক্টিভিস্ট আজমল আলী, তোজাম্মেল হোসেন, মো. সামছু মিয়া, সৈয়দ শওকত আলী, আশুক মিয়া, সৈয়দা শারমিন মহসিন, আতিকুর রহমান, মেহেদী হাসান টিটু প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মৌলভীবাজার প্রবাসী উপস্থিত ছিলেন। আয়োজক আরজান খান জাপান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।অনুষ্ঠানে সৈয়দা সায়রা মহসিন এমপিকে আয়োজক আরজান খান জাপান ও রেহানা আক্তার ফুলেল শুভেচ্ছা জানান। সৈয়দা সায়রা মহসিন আয়োজকদের প্রতি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ