Saturday, 20 June 2026 |
শিরোনাম
বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হেইট ক্রাইমের শিকার মুক্তিযোদ্ধা শাহ আলমের অবস্থা এখানো আশঙ্কাজনক : এ ঘটনায় তিনজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: November 11, 2017 | 7:50 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে হেইট ক্রাইমের শিকার গুরুতর আহত গেরিলা মুক্তিযোদ্ধা শাহ আলমের (৭২) অবস্থা এখনো আশঙ্কাজনক। তিনি বর্তমানে কুইন্সের এলমার্স্ট হাসপাতালের ২য় তলার ১৭ নম্বর রুমে চিকিত্সাধীন। এ ঘটনায় নিউইয়র্ক পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে ।

জানা গেছে, প্রবীণ মুক্তিযোদ্ধা শাহ আলম গত ২৭ সেপ্টেম্বর জ্যাকসন হাইটস থেকে জ্যামাইকাতে নিজ বাসায় ফেরার পথে সন্ত্রাসী হামলার (হেইট ক্রাইম) শিকার হন। সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি আক্রমণে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। পরে অবচেতন অবস্থায় তাকে কুইন্সের এলমার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়। এখনো পর্যন্ত তিনি ওই হাসপাতালেই চিকিত্সাধীন। তার অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়। তিনি কুইন্সের জ্যামাইকার সাউথ রোডের বাসিন্দা।
বীর মুক্তিযোদ্ধা শাহ আলমের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার নজিবপুর গ্রামে। তিনি কুষ্টিয়া শহরে দীর্ঘদিন ফার্মেসী ব্যবসার সাথে জড়িত ছিলেন। কুষ্টিয়াতে তিনি গেরিলা আলম নামেও পরিচিত। তারা চার সহোদরই মুক্তিযোদ্ধা। বাংলাদেশের স্বাধীনতায় তাদের অবদান আজও শ্রদ্ধাভরে স্মরণ করে এলাকাবাসী।
নিউইয়র্কে জ্যাকশন হাইটস সুর ছন্দা স্কুলে কুষ্টিয়া জেলাবাসীর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শাহ আলমের সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম কাজি কাইয়ুম। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন। উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা মুকিত চৈধুরী, কুষ্টিয়া জেলা সমিতির  উপদেষ্টা খন্দকার জমিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো জগলুল হক শাহীন প্রমুখ। দোয়া মাহফিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় তার পরিবারের পাশে কুষ্টিয়াবাসী ছাড়াও বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ সোসাইটি ও মুক্তিযোদ্ধা সংগঠনসহ প্রবাসীদের পাশে থাকার অনুরোধ জানান হয় ।
বাংলাদেশ দূতাবাস থেকে তার সহায়তায় কিছু করা হয়নি বলে অভিযোগ করেছেন স্বজনরা। নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামিম আহসান জানিয়েছেন, মুক্তিযোদ্ধা শাহ আলমকে দেখতে তিনি ১১ নভেম্বর শনিবার হাসপাতালে যান। হাসপাতালের ডাক্তাররা তাকে জানিয়েছেন, শাহ আলমের অবস্থা এখনো আশঙ্কাজনক। তবে ডাক্তাররা তার আরোগ্যের ব্যাপালে আশাবাদী বলে তাকে জানিয়েছেন। কনসাল জেনারেল শামিম আহসান হাসপাতাল কর্তৃপক্ষকে এসময় তার জন্যে স্পেশাল কেয়ারের অনুরোধ জানান।
শামিম আহসান আরো জানান, শাহ আলম হাসপাতালের সম্পূর্ণ চিকিৎসা সেবা পাচ্ছেন। সঠিকভাবেই তার চিকিৎসা সেবা চলছে। শামিম আহসান মুক্তিযোদ্ধা শাহ আলমমের মামলার বিষয়ে জানান, নিউইয়র্ক পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে। মামলাও সঠিকভাবে এগিয়ে চলছে। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সাথে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। তিনি জানান, মুক্তিযোদ্ধা শাহ আলমের ওপর সন্ত্রাসী হামলার খবর পাওয়ার সাথে সাথেই নিউইয়র্ক কনস্যুলেটের ১ম সচিব শামিম হোসেন তখন তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV