Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ফাস্টফুডে শিশুর আইকিউ দুর্বল হয়,শাকসবজি ও ফলমূলে মেধাশক্তি সবল হয়

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: February 9, 2011 | 12:09 AM

ইউএসএনিউজ ডেস্ক: ফাস্টফুডে শিশুর আইকিউ দুর্বল হয়,শাকসবজি ও ফলমূলে মেধাশক্তি সবল হয়।বয়স তিন বছর হওয়ার আগে যেসব শিশুকে চিপস, পিৎ জা ও বার্গারের মতো ফাস্টফুড বেশি খাওয়ানো হয়, তাদের বুদ্ধ্যঙ্ক বা আইকিউ দুর্বল হয়ে থাকে। সাম্প্রতিক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছেন একদল ব্রিটিশ গবেষক। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্পের আওতায় এই গবেষণা চালানো হয়। গবেষণা প্রতিবেদনটি জার্নাল অব এপিডেমিওলজি অ্যান্ড কমিউনিটি হেলথ সাময়িকীতে প্রকাশিত হয়।গবেষকেরা হুঁশিয়ার করেছেন, বেশি করে ফাস্টফুড খাওয়ার ফলে এসব শিশুর মস্তিষ্কের ক্ষমতা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একই বয়সী যেসব শিশুকে ফলমূল, শাকসবজিসহ ঘরে তৈরি পুষ্টিকর খাবার খাওয়ানো হয়, তাদের সঙ্গে ফাস্টফুড খাওয়া শিশুর আইকিউয়ের ব্যবধান হতে পারে পাঁচ পয়েন্ট।গবেষকদের মতে, তিন বছর বয়সের আগে যেসব শিশু প্রচুর পরিমাণ ফাস্টফুড খায় এবং পরবর্তী সময় তাদের খাবার ও খাদ্যাভ্যাসে পরিবর্তন ঘটালেও আইকিউর কোনো উন্নতি হয় না।গবেষকেরা বলেন, একটি শিশুর জন্য প্রথম তিনটি বছর পুষ্টিকর খাবার খাওয়ার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এ সময় মস্তিষ্ক সবচেয়ে দ্রুত বাড়ে। তাঁদের মতে, যেসব শিশু ওই বয়সে চর্বি ও চিনিযুক্ত এবং প্রক্রিয়াজাত করা খাবার বেশি খায়, তারা ভিটামিন ও পুষ্টি আশানুরূপ পায় না।গবেষক পলিন এমেট ও কেট নর্থস্টোন বলেন, তিন বছরের কম বয়সী শিশুর জন্য শাকসবজি ও ফলমূল খুব প্রয়োজনীয় খাবার। এসব খাবারে প্রচুর পুষ্টি থাকে, যা দ্রুত বাড়তে থাকা মস্তিষ্কের জন্য উপকারী। এতে শিশুদের মেধাশক্তি সবল হয়। আর তা হয় স্থায়ীভাবে। এর সুফল দেখা যায় পাঁচ বছর পর, অর্থাৎ আট বছর বয়সে। বয়স তিন বছর পার হওয়ার পর মস্তিষ্কের বৃদ্ধির হার কমে যায়। এ কারণে শিশুরা তখন পুষ্টিমানসম্পন্ন ভালো খাবার খেলেও তা আইকিউর বেলায় আগের মতো কার্যকর ভূমিকা রাখতে পারে না। ডেইলি মেইল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV