Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউজার্সি ষ্টেট বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: November 14, 2017 | 11:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিউজার্সি ষ্টেট কমিটির উদ্দ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে গত ১২ই নভেম্বর রবিবার প্যাটারসনের ১৭৫ ইউনিয়ন এভিনিউস্থ জায়রো হল রুমে। নিউজার্সি ষ্টেটের বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতস্পুরত উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজার্সি ষ্টেট বিএনপি সভাপতি সৈয়দ জুবায়ের আলী। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক সৈয়দ মোঃ কাউছার, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রিয় কমিটির সহ আন্তর্জাতিক বিষায়ক সম্পাদক, জাতীয় পুরুস্কার প্রাপ্ত জনপ্রিয় কন্ঠশিল্পী বেবি নাজনিন। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক, গোলাপ গঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও ভাদেশ্বরের চেয়ারম্যান মোঃ জিলাল উদ্দিন, মঞ্চে ছিলেন নিউজার্সি ষ্টেট বিএনপির প্রধান উপদেষ্ঠা আলাউর রহমান খন্দকার, উপদেষ্টা সদস্য মাষ্টার ছমির উদ্দিন, বিপ্লব ও সংহতি দিবসের আহবায়ক ও নিউজার্সি ষ্টেট বিএনপির সিনিওর যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম, বিশিষ্ঠ মুরব্বি আনছার আহমদ, সহ সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপন, সহ সভাপতি মোঃ সেলিম, সহ সভাপতি হোসেন পাঠান বাচ্ছু, সহ সভাপতি আলী হোসেন ফরিদ, সাবেক সহ সভাপতি মোঃ ইউনুছ, সভার প্রারম্ভে কালামে পাক থেকে তেলাওত করেন হাফিজ সৈয়দ খুবায়েব আলী, এবং সদ্য পরলোকগত বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এমকে আনোয়ার রুহের আত্বার মগফেরাত কামনা করে মো্নাজাত করা হয় এবং নিউজার্সি ষ্টেট বিএনপির উপদেষ্ঠা সদস্য কুতুবুর রাজা চৌধুরী হাসপাতালে সয্যাসায়ী, তার সুস্থতা কামনা করে দোয়া করা হয়, এরপর জাতীয় শিল্পী বেবি নাজনিনের সাথে কন্ঠ মিলিয়ে সকলে দাঁড়িয়ে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়, আলোচনা পর্বের আগে প্রধান অতিথি বেবি নাজনিনকে ফুলদিয়ে বরণ করেন যুবদলের সভাপতি জামাল হোসেন, বিশেষ অতিথি জিলাল উদ্দিনকে ফুল দিয়ে বরণ করেন যুবদলের সাধারন সম্পাদক নজরুল ইসলাম আকাশ, সভায় নিউজার্সি ষ্টেট বিএনপির পক্ষথেকে উপস্থিত সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্যদেন নিউজার্সি ষ্টেট বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ রেজা । মঞ্চের অতিথিবৃন্দ ছাড়াও আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সেলিম আহমদ মহসিন, সহ সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন বুলু, নিউজার্সি ষ্টেট যুবদলের সভাপতি জামাল হোসেন।প্রধান অতিথির বক্তব্যে বেবি নাজনিন বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন ৭৫ এর পর থেকে রাষ্ট্রিয় ভাবে দিনটি পালন করা হয়, কারন এদিনে ভারতীয় আগ্রাসনবাদী ও সম্প্রসারনবাদীদের আগ্রাসন থেকে সিপাহী-জনতা সম্মিলিত ভাবে বিপ্লবের করে দেশের স্বাধীনতা-সারবভৌমত্ব রক্ষা করেছিল, কিন্তু ২০০৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় এসে এ দিবসটি পালন করা থেকে বিরত থাকে, দ্বিতীয় বার ক্ষমতায় এসে আওয়ামীলীগ এদিনের সরকারি ছুটি বাতল করে দেয়। বিশেষ অতিথির বক্তব্যে জিলাল উদ্দিন বলেন আওয়ামীলীগ মৃত জিয়াকেও ভয় পায়, তাই শহীদ জিয়ার উত্তরসুরী আগামী দিনে বিএনপির কান্ডারী তারেক রহমানের বিরুদ্ধে ষঢ়যন্ত্রে লিপ্ত রয়েছে, যত ষঢ়যন্ত্র করা হউক তারেক রহমান আবশ্যই বীরের বেশে দেশে ফিরবেন তাকে কেউ রুখতে পারবেনা । সাধারন সম্পাদক সৈয়দ মোঃ কাউছার বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনে স্বৈরাচার বিরোধী আন্দলনের ডাক দিলে সে আন্দলননে আমাদের সকলকে ঝাপিয়ে পড়তে হবে, সভাপতির বক্তব্যে সৈয়দ জুবায়ের আলী বলেন যারা এদিনকে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে চায়না তারা দিন টিলে দালাল উৎখাত দিবস হিসেবে পালন করতে পারেন , নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV