Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

অ্যাসাল জর্জিয়া চ্যাপ্টার কমিটির বর্ণিল অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: November 16, 2017 | 9:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, জর্জিয়া : যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার – অ্যাসাল জর্জিয়া চ্যাপ্টারের নতুন কমিটির বর্ণিল অভিষেক হয়েছে।
জর্জিয়ার নরকোচ ইন্ডিয়ান গ্রিলে গত ১২ নভেম্বর শনিবার সন্ধ্যায় অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট মূলধারার লেবার ইউনিয়ন লীডার মাফ মিসবাহ উদ্দীন উৎসবমুখর পরিবেশে জর্জিয়া চ্যাপ্টারের নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান। বর্ণাঢ্য এ অভিষেকে অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাসাল’র ন্যাশনাল কমিটির সেক্রেটারী করিম চৌধুরী, ন্যাশনাল করেসপন্ডিং সেক্রেটারী জেড মাতালন, অনুষ্ঠানের বিশেষ অতিথি স্থানীয় এসেম্বলীম্যান দায়ই ম্যাকলিন ও স্যাম পার্ক, জর্জিয়া এএফএল-সিআইও’র প্রেসিডেন্ট চার্লি ফ্ল্যামিং, জর্জিয়া এএফএল-সিআইও’র প্রেসিডেন্ট এমিরাটস রিসার্ড রায়, ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির মেম্বার শেখ রহমান, এশিয়ান-আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্স ককাস চেয়ার টনি পাটেল, কমিউনিটি লীডার জামিল ইমরান, মোহন জব্বার, এশিয়ান-আমেরিকান হেরিটেজ ফাউন্ডেশনের ট্রেজারার আহমাদুর রহমান, নেপালীজ এসোসিয়েশন ইন সাউথ ইস্ট আমেরিকার প্রেসিডেন্ট রাজা ঘালে, জর্জিয়া ডেমোক্রেটিক গভর্ণর কেন্ডিডেট স্ট্যাসি এবরামস, কংগ্রেসনাল কেন্ডিডেট স্টেভ ন্যালি, ইথান ফাম, নেইল সারডানা এবং ইলসা ডেভিস, স্টেট কোর্ট জজ রোন্ডা ক্যালভিন লেরিসহ স্টেট ও সিটি কাউন্সিলের প্রার্থীগণ।
২০১৭-২০১৮ সালের জন্য গঠিত ৪৫ সদস্য বিশিষ্ট অ্যাসাল জর্জিয়া চ্যাপ্টারের অভিষিক্ত কর্মকর্তারা হলেন : প্রেসিডেন্ট মোঃ আলী হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামাল আহমেদ, সেক্রেটারি ইকবাল হোসেন, করেসপন্ডিং সেক্রেটারী সৈয়দ আলম, ট্রেজারার মুস্তাক আহমেদ, এক্সিকিউটিভ ডাইরেক্টর তিমিলসিনা মোহন, অর্গানাজিং ডাইরেক্টর শেখ জামাল, উইমেন্স কমিটি চেয়ার জেসমিন এন খান মিলি, ইমিগ্রেশান ডাইরেক্টর উত্তম দেব ও পলিটিকেল একশান ডাইরেক্টর মোর্শারফ হোসেন।ভাইস প্রেসিডেন্ট : নেহাল মাহমুদ, বিশ্ব সুব্বা, গোবিন্দ সেরেস্তা, নৌবৌত মজলিশ, সুরাইয়া লামসাল, শহিদুল ইসলাম ঠান্ডো, মিনহাজুল ইসলাম বাদল, মোহাম্মদ কিউ জামান, সাইফুল হোসেন, সমীর মাস্টার, মাহবুব আলম সাগর, ফজলে চৌধুরী, ইসহাক বেগ, মহা রায়ান, কাউসার চৌধুরী আজাদ, খোরশেদ আলম, আনোয়োর মিয়া, মাজরুল ইসলাম, হৈমন্তী বড়–য়া এবং মো. এ মহিউদ্দিন।
ট্রাস্টি বোর্ড : চেয়ারম্যান ড. রশিদ মালিক; সদস্য জামিল ইমরান, মিন্টো রহমান, মসিউর রহমান, ড. মোজাম্মেল হক, মোহন জব্বার এবং ইকবাল পারভেজ।উইমেন্স কমিটি : জেসমিন এন খান মিলি, সাইফুল নাহার, শাহনাজ পারভিন, সিমা সমরদার, মৌসুমী রহমান ও রাজিয়া সুলতানা।
ইয়ুথ কমিটি : চেয়ার সাইফুল হোসেন এবং কো-চেয়ার টোফু আহমেদ।
বক্তারা অ্যাসাল’র কর্মকান্ডের প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয় কমিউনিটিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মূলধারার সহযোগি এ সংগঠনটি। তারা বলেন, রিপাবলিকান গভর্ণর, রিপাবলিকান স্টেট হাউসসহ কয়েক দশক ধরে রিপাবলিকান শাসিত রেড স্টেট জর্জিয়াকে আগামী ২০১৮’র মধ্যবর্তী নির্বাচন, ২০২০’র প্রেসিডেন্ট নির্বাচন এবং পরের নির্বাচনে অ্যাসাল প্রচেষ্টা চালিয়ে একটি ব্লু স্টেটে রূপান্তরিত করতে পারে।অনুষ্ঠানে অ্যাসাল প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দীন তার বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয়দের রাজনৈতিক, অর্থনৈতিক শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতায়নসহ কমিউনিটি এবং মূলধারার মধ্যে সেতুবন্ধন রচনায় নিয়ামক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে অ্যাসাল। তিনি বলেন, এখন সময় এসেছে কেবল আত্মকেন্দ্রিক না হয়ে অন্যদের জীবনকেও সফল করার প্রচেষ্টা চালানোর। সেজন্য প্রসারিত করতে হবে সাহায্যের দ্বার। এগিয়ে আসতে হবে সকলকে সকলের তরে। আর সে লক্ষেই কাজ করে যাচ্ছে দক্ষিণ এশীয়দের পাওয়ার হাউস হিসাবে স্বীকৃত অ্যাসাল।
অ্যাসাল’র ন্যাশনাল কমিটির সেক্রেটারী করিম চৌধুরী বলেন, অ্যাসাল মূলধারার রাজনীতির মধ্যে সেতু বন্ধনের কাজ করছে। তিনি বলেন, আমরা ডেমোক্রেট নই, আমরা রিপাবলিকান নই, আমরা দক্ষিণ এশিয়। তিনি সকলকে আগামী ৯ ই ডিসেম্বর শনিবার নিউইয়র্কে অনুষ্ঠেয় অ্যাসাল’র ১০ম বার্ষিক কনভেনশনে যোগদানের আমন্ত্রণ জানান।
নব নির্বাচিত সভাপতি আলী হোসেন সকলকে অ্যাসাল জর্জিয়া চ্যাপ্টারে যোগদানের আহ্বান জানান।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV