Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

পৌর মেয়রকে সংবর্ধনা দিয়েছে নিউইয়র্কে বসবাসরত শ্রীমঙ্গলবাসী

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: November 17, 2017 | 8:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পৌর মেয়র মহসিন মিয়াকে সংবর্ধনা দিয়েছে নিউইয়র্কে বসবাসরত শ্রীমঙ্গলবাসী। গত রোববার জ্যাকসন হাইটসের পালকী সেন্টারে এ সবংর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জাসদের সাবেক সভাপতি আব্দুল মোসাব্বির, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি মো. ফজলুর রহমান, সিনিয়র সহ সভাপতি মো. মাশুক মিয়া, বিমল সেন চৌধুরী, মোজাহিদ হোসেন, তারেক আরা শাহীন, দিদার শাহীন প্রমুখ।সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব নর্থ আমেরিকার আহ্বায়ক মামুনুর রশীদ শিপু। মৌলভীবাজার ডিস্ট্রক্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠান পরিচালনা করেন তপদি দে মিতা ও খলিলুর রহমান। অতিথি ছাড়াও বক্তব্য রাখেন মিজানুর রহমান, জাসদের নুরে আলম জিকু, এবাদ চৌধুরী, রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক মো. ফজল খান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মো. হারুন মিয়া প্রমুখ। রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ও শ্রীমঙ্গল এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধিত মো. মহসিন মিয়াকে ফুলেল শুভেচ্ছ ও ক্রেস্ট উপহার দেয়া হয়।
সংবর্ধনার জবাবে মহসিন মিয়া বললেন, শ্রীমঙ্গলে গু-ামী নেই, সন্ডামী নেই। আইন-শৃঙ্খলায় ঘাটতি নেই। সাজিয়েছি নিজের মত করে। সবার অধিকার সমান করে দিয়েছি। চেষ্টার কোন ক্রটি নেই। হয়তো এ কারণেই সর্বস্তরের মানুষ আমাকে ভালবেসে বার বার চেয়ারে বসিয়েছে। অথচ আমাকে নির্বাচন করতে হয় ভয়ে ভয়ে। রাস্তায় দাঁড়াতেই পারি না। শুধামাত্র মানুষের ভালবাসায় আজকের আমি। আল্লাহ্ আমাকে সম্পদ ও সম্মান দিয়েছেন। আমি নিজেকে বিলিয়ে দিয়েছি এলাকাবাসীর জন্য।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ