Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

ইন্দিরা গান্ধীর রান্নাঘরে কাজ করেই প্রতিভা পাতিল প্রেসিডেন্ট!

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: February 9, 2011 | 11:20 PM

ইউএসএনিউজ ডেস্ক: ইন্দিরা গান্ধীর খাবার রান্না করে আর থালা-বাসন ধুয়ে প্রতিভা পাতিল ভারতের প্রেসিডেন্ট হয়েছেন! জনসমক্ষে দেশের প্রেসিডেন্ট সম্পর্কে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন রাজস্থানের এক প্রতিমন্ত্রী। টাইমস অব ইন্ডিয়া জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের পালি জেলার কংগ্রেস কমিটির এক সভায় এ মন্তব্য করেন পঞ্চায়েত রাজ ও ওয়াকফ প্রতিমন্ত্রী আমিন খান। তিনি বলেন, প্রতিভা পাতিল প্রেসিডেন্ট হতে পেরেছেন কারণ তিনি তার ওই কাজের প্রতিদান চাননি কখনও। এখন সোনিয়া গান্ধী তাকে পুরস্কৃত করলেন। ১৯৭৭ সালে ইন্দিরা নির্বাচনে হেরে যাওয়ার পর প্রতিভা তার রান্নাঘরে কাজ করতেন। প্রেসিডেন্টকে নিয়ে এমন মন্তব্যে রাজ্য বিজেপি তার পদত্যাগ চেয়েছে। তবে আমিন খান বলছেন, তিনি কাউকে হেয় করার জন্য এসব বলেননি। দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যেতে কর্মীদের উদ্বুদ্ধ করতেই তিনি ওই উদাহরণ দিয়েছেন।

ট্যাগ:
Situs Streaming JAV