বৃহত্তর কুমিল্লা সমিতির দোয়া মাহ্ফিল
নিউইয়র্ক: বৃহত্তর কুমিল্লা সমিতির দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয় জ্যাক্সন হাইটস্’র রোজভেল্ট জামে মসজিদে গত ৭ ফেব্রুয়ারী সোমবার বাদ মাগরিব। উক্ত দোয়া মাহ্ফিল পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা হাজী ফায়েক আহমেদ।বৃহত্তর কুমিল্লা সমিতির সদস্য আমান হোসেনের মাতা মরহুমা মনোয়ারা
খানম ও বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামের পিতা বৃহত্তর কুমিল্লা সমিতির আজীবন সদস্য মোঃ নুরুল ইসলাম ভূঁইয়ার ওপেন হার্ট সার্জারী হয়েছে। তাছাড়া কুমিল্লা সোসাইটি ইউএসএ’র সিনিয়র সহ-সভাপতি মনির হোসেনের চাচা মোঃ সোনা মিয়া আইলাক মারা গ্রামে মৃত্য বরণ করেন। রূপসী চাঁদপুরের মামুন মিয়াজির পিতা এবং রূপসী চাঁদপুরের সাবেক সাধারণ সম্পাদক বাবুল চৌধুরীর মাতা মৃত্যু বরণ করেন। এছাড়া রূপসী চাঁদপুর সমিতির ফাউন্ডার মেম্বার হানিফ পাটোয়ারীর মাতাসহ আরো অনেকে মৃত্যু বরণ করেছেন। এবং অনেকে অসুস্থ আছেন, সবার জন্য দোয়া করা হয়। দোয়া মাহ্ফিলে উপস্থিত ছিলেন, বৃহত্তর কুমিল্লা সমিতির নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ। সভায় বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি এমদাদুল হক কামাল দোয়া মাহ্ফিলে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। দোয়া শেষে সমিতির সাধারণ সম্পাদক আজাদ বাকির সবাইকে তাবারক বিতরণের মাধ্যমে মাহ্ফিলের সমাপ্তি ঘোষণা করেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের