Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আরও বেশি উন্নত ও সুন্দর ডিজাইনে ২০১৮ সালের আইফোন, যুক্ত থাকবে ডুয়েল সিম ব্যবহার সুবিধা

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: November 21, 2017 | 11:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :অ্যাপল আইফোনে ডুয়েল সিম সুবিধা যুক্ত করতে যাচ্ছে। আইফোন টেন এর পর ২০১৮ সালের আইফোন আসবে আরও বেশি উন্নত ও সুন্দর ডিজাইনে। সেই সঙ্গে থাকবে ডুয়েল সিম ব্যবহার করার সুবিধা। অ্যাপল ডুয়েল সিম সুবিধা দিতে আইফোনে ব্যবহার করতে পারে ইন্টেলের ৫জি মডেম।

অ্যাপল ও ইন্টেল ইতোমধ্েয বিষয়টি নিয়ে আলোচনা করেছে। সম্প্রতি তাইওয়ানভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান কেজিআই সিকিউরিটিজের বিশ্লেষক মিং-সি কুয়ো এ তথ্য জানিয়েছেন। অ্যাপলের পণ্য সম্পর্কে তথ্য ফাঁসে মিং-সি কুয়োর বিশেষ খ্যাতি রয়েছে। স্যামসাং, শাওমি, হুয়াওয়েসহ অন্যান্য ব্র্যান্ডগুলোর অনেক ফোনে ডুয়েল সিম সুবিধা থাকলেও আইফোনে নেই। তাই ভক্তদের অনেক দিনের দাবি অ্যাপল যেন ডুয়েল সিম সুবিধা যুক্ত করে। হয়ত এতদিন পরে ভক্তদের দাবি মানতেই অ্যাপল কাজ শুরু করেছে বলে জানায় মিং-সি কুেয়া।

জানা গেছে, অ্যাপল  এবছরের মতোই আগামী বছরও তিনটি আইফোন আনতে পারে। ৬ দশমিক ১ ইঞ্চি মাপের মাঝারি আকারের আইফোনটিতে থাকবে এলসিডি ডিসপ্লে। বাকি দুটি আইফোনের ডিসপ্লে হতে পারে যথাক্রমে ৫ দশমিক ৮ ইঞ্চি ও ৬ দশমিক ৫ ইঞ্চি। এদিকে, বর্তমানে বাজারে আইফোন ১০ এর চাহিদা এখনো তুঙ্গে রয়েছে। আইফোন ১০ খুচরা দোকান, ই-কমার্স সাইট বা অ্যাপল স্টোর কোথাও মজুদ নেই। সূত্র: স্কাইবোল্ড।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV