Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ডিগ্রিধারী বাঙালী শেফের গড়া রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজ : ১৬ রকমের বিরিয়ানীসহ বাংলাদেশী, ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজ খাবারের অপূর্ব সমন্বয়

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: November 22, 2017 | 9:26 PM

ইউএসএনিউজ অনলাইন.কম : খলিল বিরিয়ানী হাউজ। নিউইয়র্কের একমাত্র রেষ্টুরেন্ট, যেখানে গেলে খেতে পারবেন ১৬ রকমের বিরিয়ানী। ভিন্ন স্বাদের, ভিন্ন রকমের বিরিয়ানী সাজানো রয়েছে এই রেষ্টুরেন্টটিতে। সেরা বিরিয়ানীর এই রেষ্টুরেন্টটিতে এখনও পা না রাখলে ধরেই নয়া যায় যে, আপনি এত ধরনের বিরিয়ানীর স্বাদ এখনও পাননি। ভাবতে পারেন স্বাস্থের জন্য ক্ষতিকর অতিরিক্ত তৈল-ঘি-মসলা বিহীন কিংবা ভিন্ন ফ্লেভারের বিরিয়ানিও হতে পারে? সত্যিই এই রেষ্টুরেন্টে না এলে বিশ্বাসই করবেন না। আর এ সবই বাস্তবায়িত হয়েছে একজন আমেরিকান সনদপ্রাপ্ত বাংলাদেশী রন্ধন শিল্পীর সৌজন্যে। তিনি খাবারের মান নিয়ন্ত্রণকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নিউইয়র্কের ‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’ থেকে সনদপ্রাপ্ত রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান। নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউতে নিজের নামে প্রতিষ্ঠা করেন খলিল বিরিয়ানী হাউজ। দিন দিন কদর বেড়েই চলেছে এই খলিল বিরিয়ানীর। শুধু বিরিয়ানীই নয়। রেষ্টুরেন্টটিতে বিরিয়ানির পাশাপাশি তাঁর হাতের জাদুতে গড়ে ওঠেছে ভিন্ন স্বাদের বাংলাদেশী ঐতিহ্যবাহী অন্যসব খাবারও। রেষ্টুরেন্টটিতে জায়গা করে নিয়েছে ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজ খাবারও। নজর কেড়েছে নতুন প্রজন্মসহ বাঙালী ও অন্যান্য কমিউনিটিরও।এসব বিষয়ে দেশে-বিদেশে বিভিন্ন রেষ্টুরেন্টে অভিজ্ঞ শেফের কাছেই তার হাতেখড়ি হয়েছিল বলে জানালেন, ঢাকা ভার্সিটি থেকে গণিতে মাস্টার্স করা খলিলুর রহমান। খলিল বিরিয়ানী হাউজ’র স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান বিভিন্ন রেষ্টুরেন্টে শেফের দায়িতের¡ পাশাপশি নিজ পেশার ওপর বিশেষ ডিগ্রি অর্জন করেন। বিখ্যাত শেফ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’ থেকে কুলিনারী এডুকেশন কোর্স সম্পন্ন করেন। ২০০৭ সালে তিনি যুক্তরাষ্ট্রে আসার পর থেকে বিভিন্ন নামী দামী রেষ্টুরেন্টে শেফের দায়িত্ব পালন করে ব্যাপক সুনাম অর্জন করেন। নানা স্বাদের খাবার তৈরী করতেন তিনি। খাদ্যরসিকদের মন জয় করতে বেশি সময় লাগেনি। ধীরে ধীরে বাড়তে থাকে নাম-যশ-প্রতিপত্তি। ফলে এ পেশার প্রতি মোহ আরও বেড়ে যায় তার। তখনই সিদ্ধান্ত নেন রেষ্টুরেন্ট গড়ার। মনের মত করে তিলে তিলে গড়ে তোলেন খলিল বিরিয়ানী হাউজ। যুক্তরাষ্ট্রে বাঙালীদের মধ্যে তিনিই প্রথম ও একমাত্র ডিগ্রিধারী শেফ যিনি এধরনের রেষ্টুরেন্ট গড়ে তোললেন। এ রেষ্টুরেন্ট থেকে এখন তার হাতে তৈরি হয় ১৬ রকম স্বাদের বিরিয়ানিসহ মজাদার সুস্বাদু সব প্রশিদ্ধ খাবার। যার সুনাম-সুখ্যাতি অল্প সময়ের মধ্যে গোটা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে।রন্ধন শিল্পী মোঃ খলিলের তৈরি বিরিয়ানির মধ্যে রয়েছে রন্ধন শিল্পী মোঃ খলিলের তৈরি বিরিয়ানির মধ্যে রয়েছে চিকেন বিরিয়ানী, বিফ বিরিয়ানী, গোট বিরিয়ানী, বোম্বে চিকেন বিরিয়ানী, ফিস বিরিয়ানী, ল্যাম্ব বিরিয়ানী, টিক্কা বিরিয়ানী, স্পেশাল চিকেন খলিল বিরিয়ানী, স্পেশাল বিফ খলিল বিরিয়ানী, স্পেশাল গোট খলিল বিরিয়ানী, শ্রিম্প বিরিয়ানী, ভেজিটেবল বিরিয়ানী, চিলি চিকেন বিরিয়ানী, স্পেশাল বিফ তেহারী, চিকেন ফ্রাইড রাইস ও রোষ্ট পোলাও। ফ্লেভারগুলো বেশি জনপ্রিয়। এর মধ্যে নতুন প্রজন্ম বেশি পছন্দ করে চিকেন বিরিয়ানী। সব ফ্লেভারই বড়দের পছন্দ। নাম আর বর্ণে বৈচিত্র্য থাকলেও বিরিয়ানী দেখতে এবং খেতে কিন্তু বাঙালির খাঁটি বিরিয়ানীর মতোই। ব্রঙ্কসের পথমেলায়ও প্রশংসা কুড়িয়েছে তার এই অনন্য সৃষ্টি। অন্যান্য খাবারের পাশাপাশি নিজের রেষ্টুরেন্টের জন্য প্রতিদিন বিপুল পরিমান বিরিয়ানী তৈরী করে থাকেন তিনি। দূর-দূরান্ত থেকে খাবার খেতে ও নিতে আসেন অনেকে। ভোজন রসিকরা ইতোমধ্যে খলিল বিরিয়ানীকে সেরা বিরিয়ানী হিসেবে আখ্যায়িত করতেও ভুল করেননি।রন্ধন শিল্পী খলিলুর রহমান জানান, প্রবাসে বাংলাদেশী বিরিয়ানীসহ অন্যান্য দেশীয় খাবারকে নতুন প্রজন্মসহ মুলধারায় জনপ্রিয় করতেই আধুনিক রুচিশীল এ রেষ্টুরেন্টটি গড়ে তুলেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীদের জন্য আধুনিক রুচিশীল উন্নতমানের হালাল খাবারের প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। আধুনিক শিক্ষায় শিক্ষিত খলিলুর রহমান বলেন, নিজের পেশাগত শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে সুলভ মূল্যে বিশুদ্ধ হালাল খাবারের সেবা দেয়াই তার লক্ষ্য। তিনি বলেন, প্রতিষ্ঠানটির নাম খলিল বিরিয়ানী হাউজ হলেও তার এখানে বিরিয়ানীর পাশাপাশি বাংলাদেশী ঐতিহ্যবাহী অন্যসব খাবারও পরিবেশন করা হয়। রয়েছে ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজ খাবারেরও সুব্যবস্থা। তিনি প্রবাসীদের খলিল বিরিয়ানী হাউজের বিরিয়ানীসহ অন্যসব খাবার উপভোগ করার আহ্বান জানান। তিনি জানান, রেষ্টুরেন্টটি সোমবার-বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে রাত ১০টা পর্যন্ত, শক্রবার-শনিবার সকাল ১১ টা থেকে রাত ১১টা পর্যন্ত এবং রোববার সকাল ১১ টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে।খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান আরো জানান, শুধু সেরা বিরিয়ানীই নয় তাদের আয়োজনে রয়েছে বাংলাদেশী বিভিন্ন স্বাস্থ্য সম্মত সুস্বাদু খাবারের পাশাপাশি ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজ খাবারের বিপুল সমাহার। সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার এবং বিয়ে, পিকনিক, মিলাদ-মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশনেও রয়েছে আলাদা বৈচিত্র। বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের খাবারের রুচির সঙ্গে মিল রেখে তৈরী করছে ফ্রাইড চিকেন, বার্গার, পিৎজাসহ নানান আইটেম। থাকছে নানা স্বাদের বিরিয়ানী ছাড়াও খলিল স্পেসাল হালিম, সিঙ্গারা, কলিজা সিঙ্গারা, আলু চপ, সামুচা, পাকোরা, ডালের বড়া, ললিপপ চিকেন, চাপলি কাবাব, শিশ কাবাব, চিকেন টিকিয়া কাবাব, স্যুপ, প্লেইন নান, গারলিক নান, চিজ নান, আরো নান, কিমা নান, রুটি, পরোটা, আলু পরোটা, কিমা পরোটা, মোগলাই, ফ্রাইড রাইচ, নুডুলস, চিলি চিকেন, চিলি বিফ, চিলি শিম্প, চিকেন কারি, চিকেন টিকিয়া মাসালা, বিফ কারি, কিমা কারি, কিমা কারেলা, গোট কারাহি, চানা ডাল, আলু গোবি, মিক্সড ভেজিটেবল, ওকরা, চানা মাসালা, পনির, জিলাপি, খির, জর্দ্দা, ম্যাঙ্গো লাচ্ছি, বিফ বার্গার, চিকেন বার্গার, ফিশ বার্গার, ভেজিটেবল, প্লেন চিজ পিজা, চিকেন টিকিয়া পিজা, কিমা পিজা, শিশ কাবাব পিজা, এগ রোল, আলু রোল, চানা মাসালা, ফ্রেঞ্চ ফাইস, ম্যাক অ্যান্ড চিজ।এছাড়া বিভিন্ন পানীয়সহ রয়েছে রসমালাই, গুলাব জাম, পুডিং, খীর, গাজর হালুয়া ইত্যাদি। আধুনিক রুচিশীল এ রেষ্টুরেন্টটিতে ক্যাটারিং, উবার ইটস, ফ্রি ডেলিভারীর ব্যবস্থাও রয়েছে। অনলাইনেও অর্ডার নেয়া হয়। বড় বড় অর্ডারের ক্ষেত্রে রয়েছে বিশেষ ছাড়।এদিকে, থ্যাঙ্কস গিভিং ডে’তে খলিল বিরিয়ানী হাউজে বাম্পার সেল হয়েছে বলে জানিয়েছেন এর প্রেসিডেন্ট অ্যান্ড সিইও খলিলুর রহমান। তিনি বলেন, এদিন রেষ্টুরেন্টটিতে উৎসব আমেজে অনেকেই মেতে ওঠেন ঐতিহ্যবাহী টার্কি ভোজে। আবার অনেকেই পারিবারিকভাবে লাঞ্চ-ডিনারের জন্য নিয়ে যান টার্কি খাবার।এদিকে, শেফ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’ থেকে ডিগ্রিধারী অভিজ্ঞ শেফের গড়া রেষ্টুরেন্ট পেয়ে ভীষন খুশি প্রবাসী বাংলাদেশীরা। বিরিয়ানীসহ বিভিন্ন খাবারের তারিফ করে তারা জানান, এই দেশে পেশাগত ডিগ্রী নিয়ে এধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা বাঙালীদের জন্য আনন্দ ও গর্বের। আধুনিক রুচিশীল বিশুদ্ধ হালাল খাবার সমৃদ্ধ রেষ্টুরেন্টটি একদিন মূলধারায় জায়গা করে নেবে এটাই সবার প্রত্যাশা।উল্লেখ্য. নিউইয়র্কে বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবারসহ ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজ খাবারের সমন্বয়ে গত ২১ জুলাই যাত্রা শুরু করে খলিল বিরিয়ানী হাউজ। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাণকেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউতে নিউইয়র্কের বিখ্যাত শেফ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’ থেকে সনদপ্রাপ্ত রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন এ রেষ্টুন্টেটি বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়। উদ্বোধনের পর থেকেই জমে ওঠে এ খলিল বিরিয়ানী হাউজ। বেশ সাড়া জাগিয়েছে বাংলাদেশীসহ অন্যান্য কমিউনিটিতেও। রেষ্টুরেন্টটিতে প্রতিদিনই দেখা যায় বাঙালীসহ অন্যান্য কমিউনিটির নানা বয়সী মানুষের উপচেপড়া ভিড়।খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান খাবার সংক্রান্ত যে কোন বিষয়ে তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ফোন: ৭১৮-৪৮৩-৮৯০৪ এবং ৬৪৬-৭৬৩-৫০৭৩। ই-মেইল :[email protected], ওয়েব সাইট : http://www.khalilbiryani.com

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV