মার্কিন ফার্স্ট লেডির অপছন্দ ফেসবুক
ইউএসএনিউজ ডেস্ক: বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কি সাইট ফেসবুক পছন্দের নয় মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার। তাই দুই মেয়ে মালিয়া এবং সাশাকে তিনি এর ধারে কাছে ঘেঁষতে দেন না। অচিরে তারা এতে যোগ দিতে পারতেন এমন সম্ভাবনাও মা মিশেল ওবামা নাকচ করে দিয়েছেন। বুধবার এনবিসিস টুডে প্রোগ্রামে এমনটাই জানিয়েছেন বারাক ওবামা পত্নী মিশেল ওবামা। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ছোট ছোট ছেলেমেয়েরা ফেসবুকে আসক্ত হয়ে পড়ুক সেটা তার পছন্দ নয়। তিনি বলেন, নিরাপত্তার কারণে সাশা (৯) এবং মালিয়ার (১২) জন্য ফেসবুক ব্যবহারের বিশেষ নিষেধাজ্ঞা থাকলেও অন্য শিশুদের জন্য সেটা প্রযোজ্য নয়। অল্প বয়সী ছেলেমেয়েদের ফেসবুকের কোন প্রয়োজন নেই বলে তিনি উল্লেখ করেন। হোয়াইট হাউস ছেড়ে গেলে তার মেয়েরা ফেসবুকে যোগ দিতে পারবেন কিনা জানতে চাইলে মিশেল ওবামা বলেন, যখন আমরা হোয়াইট হাউস ছেড়ে যাব তখনকার পরিস্থিতি এবং ওদের বয়সের ওপর বিষয়টি নির্ভর করবে। দীর্ঘ ৩০ বছর পর প্রেসিডেন্ট ওবামার ধূমপান ত্যাগের বিষয় নিয়েও তিনি সাক্ষাৎকারে কথা বলেছেন। মিশেল ওবামা বলেছেন, আমরা চাইতাম সব সময় তিনি যেন সুস্থ থাকেন। ফেসবুক আনুষ্ঠানিকভাবে ব্যবহারকারীদের ন্যূনতম বয়স ১৩ বছর নির্ধারণ করা হলেও এর চেয়ে কম বয়সী শিশুরাও মিথ্যে বয়স উল্লেখ করে এতে লগইন করে থাকে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








