Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ভ্যালেন্টাইন ডে সামনে রেখে বাড়ছে বিচ্ছেদের ঘটনা:স্বামী পেট ওয়েনৎজের সঙ্গে বিচ্ছেদের ব্যাপারে আদালতে মার্কিন পপতারকা অ্যাশলি

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: February 11, 2011 | 10:36 AM

ইউএসএনিউজ ডেস্ক: ১৪ ফেব্রুয়ারি—ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। প্রতিবছর এই দিনটির জন্য ব্যাকুলভাবে অপেক্ষা করেন অনেক প্রেমিক-প্রেমিকা, নবদম্পতি, এমনকি দৃঢ় বন্ধনে আবদ্ধ বয়স্ক জুটিরাও। ফুলসহ রকমারি চমকপ্রদ উপহার বিনিময়ের মাধ্যমে দিনটি উদ্যাপন করেন তাঁরা। কিন্তু ভালোবাসা দিবসের অনাবিল আনন্দের আড়ালে যে বহু বিচ্ছেদের ঘটনা ঘটে, তা অনেকেরই জানা নেই।নতুন এক সমীক্ষায় জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি সামনে রেখে পশ্চিমা বিশ্বে অনেক বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটছে। আর তা বাড়ছে দিন দিন। Awo.com নামের একটি ওয়েবসাইটের তথ্যের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক পোস্ট-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত দুই বছরে বিবাহবিচ্ছেদের হার বেড়েছে।ওই ওয়েবসাইট আইনজীবীদের সংক্ষিপ্ত পরিচিতি সংরক্ষণ করে থাকে। এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক ব্রাইটন বলেন, ‘দুই বছরের বেশি সময় ধরে আমরা লক্ষ করছি যে ভালোবাসা দিবস সামনে রেখে বিবাহবিচ্ছেদের জন্য আইনজীবী চেয়ে আবেদনের হার বাড়ছে। এই বৃদ্ধির হার গড়ে ৪০ শতাংশে পৌঁছেছে।বিবাহবিচ্ছেদের মামলা পরিচালনাকারী লস অ্যাঞ্জেলেস-ভিত্তিক আইনজীবী কেলি চ্যাং বলেন, তিনি লক্ষ করেছেন যে ভালোবাসা দিবস পার হওয়ার অল্প কিছুদিন পরই বিবাহবিচ্ছেদের মামলা করার হার বেড়েছে। এর কারণ দুটি হতে পারে বলে তিনি মনে করেন। একটি হচ্ছে, অনেক দম্পতির পরিকল্পনা থাকে যে নতুন বছরের শুরুতে তাঁরা আলাদা হয়ে যাবেন। কিন্তু বিভিন্ন কারণে সিদ্ধান্ত বাস্তবায়নে দেরি হয়ে যায়। এ কারণে বিচ্ছেদ কার্যকর হতে জানুয়ারি পার হয়ে ফেব্রুয়ারিতে গড়ায়। আবার অনেক দম্পতি ছাড়াছাড়ির সিদ্ধান্ত নিয়েও ভালোবাসা দিবস পর্যন্ত অপেক্ষা করেন। এ সময় একে অপরকে শুধরানোর সুযোগ দেন। নির্দিষ্ট সময় পর হয় তাঁদের সংসার টেকে, নয়তো ভেঙে যায়। নিউজার্সির আইনজীবী ক্যারি চিফেৎজ বলেন, ভালোবাসা দিবসকে ঘিরে বিচ্ছেদের ঘটনা বেড়ে গেছে। এ ক্ষেত্রে নামী-দামি ব্যক্তিরাও রয়েছেন।
এ বছর ভালোবাসা দিবস সামনে রেখে স্বামী পেট ওয়েনৎজের সঙ্গে বিচ্ছেদের ব্যাপারে আদালতে আবেদন করেছেন মার্কিন পপতারকা অ্যাশলি সিম্পসন। ডেইলি মেইল অনলাইন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV