বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ৯ উইকেটে জয়

ইউএসএনিউজ ডেস্ক: বাংলাদেশের স্বাগতিক বোলারা আজ অসাধারণ বলিং নৈপুণ্য দেখাল। ২০১১ সালের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টাইগাররা ৯ উইকেটে কানাডাকে পরাজিত করে পুরো উজ্জীবিত দল। আগামী ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের সাথে শেষ প্রস্তুতি ম্যাচ টাইগারদের। শনিবার চট্টগ্রামে জহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিবা রাতে এই ম্যাচে টসে জিতে সাকিবরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। মাশরাফির অনুপস্থিতে উদ্বোধনী বোলার শফিউলের প্রথম ওভারের ৫ম বলে প্যাটেলকে ০ রানে জুনায়েদের ক্যাচে পরিনত করে। রানের খাতা খোলার আগে কানাডা ০ রানে ১ উইকেট হারায়। এরপর থেকে স্বাগতিক বোলারদের সামনে পাত্তাই পাননি সফরকারীরা ব্যাটসম্যানরা। ৩৭.৩ ওভারেই ১১২ রান তুলে অলআউট হয়ে গেছে কানাডা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন অধিনায়ক সাকিব। দুটি করে উইকেট নিয়েছেন শফিউল, মাহমুদউল্লাহ ও রুবেল হোসেন। নাঈম নিয়েছে ১টি উইকেট। লক্ষ্যটা সহজ, মাত্র ১১৩। সহজ যাত্রার সূচনাটা দারুণ হয়েছে টাইগারদের। দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের মারমুখি ব্যাটিং এ সফরকারী বোলাররা অসহায় হয়ে পড়ে। তামিম ইকবাল ৫০ বলে ৬৯ রান সংগ্রহ করে আউট হয়। এই সময় সে ৭টি চার ও ৩টি ছক্কারর মার হাঁকান। এরপর ইমরুল কায়েসের সাথে যোগ দেয় জুনায়েদ সিদ্দিকী। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পায়। ইমরুল কায়েস ৩৯ ও জুনায়েদ সিদ্দিকী ১ রানে অপরাজিত থাকে।
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes