Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বর্ণিল আয়োজনে ইয়েলো সোসাইটি নিউইয়র্ক ইনক’র দু’যুগ পূর্তি

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: November 30, 2017 | 10:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :  প্রবাসের অন্যতম পেশাজীবি সংগঠন ‘ইয়েলো সোসাইটি নিউইয়র্ক ইনক’র ২৪তম বর্ষপূতি ও পুনমির্লনী (দুইযুগ বর্ষপূর্তি) বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ নভেম্বর শনিবার জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে এ উপলক্ষে গানের আসর বসে। অনুষ্ঠান আনুষ্ঠানিক শুরু হয় সন্ধ্যা ৭.১৫ টা চলে দেড়টা পর্যন্ত। এর আগে পুরো হল ভর্তি হয়ে যায়। অনুষ্ঠানের শুরু হয় ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কার্যকরী কমিটির সদস্য আবওয়াবুল চৌধুরী আরবাব, গীতা পাঠ করেন সুদেব চন্দ্র হালদার।  এরপর দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সংগঠনের নিহত সদস্য ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিবরতা পালন করা হয়। অনুষ্ঠানে ইয়েলো সোসাইটির সদস্য, তাদের পরিবার বর্গের সদস্যসহ  বাংলাদেশী-আমেরিকান ডাক্তার, এর্টণী, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবিসহ সঙ্গীত প্রেমীদের সরব উপস্থিতিতে ছিল প্রাণবন্ধকর। এদের মধ্যে এ প্রজন্মের তরুণ-তরুণীদের উপস্থিতিতে ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান, আয়োজক সংগঠনের সভাপতি মো: আব্দুল আউয়াল ভূঞা, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন। উদযাপন কমিটির আহবায়ক কন্ঠশিল্পী অমিত দে এর সঞ্চালনায় কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলমসহ বর্তমান কার্যকরী কমিটির সদস্য ও সাবেক সভাপতিবৃন্দ ও নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট অফিসের ভাইস কনসাল আসিফ উদ্দিন।

স্বাগত বক্তব্যে সভাপতি আব্দুল আউয়াল ভূঞা উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, ইয়েলো সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি কমিউনিটির কল্যাণে এক ও অভিন্ন। তিনি বলেন, বক্তব্যের ফুলঝুরি না রেখে আগত দর্শক শ্রোতাদের আনন্দ দেওয়ার জন্য পুরো অনুষ্ঠানকে সাজিয়েছি গানে আর নৃত্যে। তিনি বলেন, যান্ত্রিক শহরে একটু স্ব:স্তি নিশ্বাস ফেলার লক্ষ্যে আমাদের এ আয়োজন।সাধারণ সম্পাদক মাহবুব হোসেন বলেন, ২৪ বছরের এ সংগঠন অনেক চড়াই উৎরাইরে স্বাক্ষী। বিচ্ছেদের ক্ষুদ্র অশ্রুকনাকে দুরে সরিয়ে, বৃহত্তর স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন তিনি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের আয়োজনে প্রতিবছরই বর্ষপূতিতে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের গানের আসর বসে। সঙ্গীতে মূল আকর্ষণ ছিল রিজিয়া পারভীন। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী তানভীর শাহিন, কৃঞা তিথি, সোনিয়া সুইটি, বাপ্পী সোম, রানু নেওয়াজ এবং উদযাপন কমিটির আহবায়ক কন্ঠশিল্পী অমিত দে। হিন্দি ও বাংলা গানের তালে নৃত্য পরিবেশন করেন এ প্রজন্মের ক্ষুদে শিল্পীরা। এ পর্বে প্রত্যেক শিল্পীর  গানেই ছিল জাদুর ছোঁয়া। সোয়া এগারটায় মঞ্চে আসেন রিজিয়া পারভীন। তিনি মঞ্চে উঠার সাথে সাথে উপস্থিত দর্শক শ্রোতারা করতালির মাধ্যমে স্বাগত জানান। তিনি টানা এক ঘন্টা  দর্শক-শ্রোতাদের পছন্দের সঙ্গীত পরিবেশন করেন। রিজিয়ার দরাজ কন্ঠের গানে হল ভর্তি সঙ্গীত প্রেমী দর্শকদের মাঝে তখন পিন-পতন নিরবতা চলে আসে, সবাই গানের সুরে দেশে পুরোনো স্মৃতির সাথে একাত্ম হয়ে গিয়েছিলেন। প্রায় ১ঘন্টা ব্যাপি অনেকগুলো গান গাওয়ার পরেও আগত দর্শক শ্রোতাদের অতৃপ্তি থেকে যায়। গানে একঘেঁয়েমি দুর করার লক্ষ্যে ফাঁকে ফাঁকে সঞ্চালকের সাবলীল উপস্থাপনা এবং বর্ষপূতি ও পুনমির্লনী অনুষ্ঠানকে স্বার্থক করে তোলেন। রিজিয়া গান ছিল বহু মাত্রিক। সাথে ছিল নাটক। পুরো অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ছোট্টদের ক্লাউন। এতে বিভিন্ন বয়সী ছেলে-মেয়েরা আনন্দ সহকারে সাজে। সবশেষে ছিল র‌্যাফেল ড্র। এতে নিউইয়র্ক-ঢাকা নিউইয়র্ক বিমান টিকেট ছাড়াও ১০টি পুরস্কার ছিল। এ উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবদি যে সকল সদস্য মৃত্যুবরণ করেছেন তাদেরকে উৎসর্গ করে “সম্প্রীতি-৪” নামে একটি স্বরনিকা প্রকাশ করা হয়। স্বরনিকার সম্পাদনায় ছিলেন মো: সাখাওয়াত বিশ্বাস।

অনুষ্ঠানে সাবেক সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম, সাবেক সভাপতি সানু তালুকদার, শহীদুল্লাহ খান মালিক, ভুলু মিয়া, মো: রাশেদ মামুন, গোলাম মহিউদ্দিন, আখলাকুর রহমান আপন, জাহিদুর ইসলাম জাহিদ, মো: রেজা খান ডালু, মো: আব্দুস সালাম। সার্বিক সহযোগিতায় ছিলেন কার্যকরী কমিটির সহ সভাপতি করিব হোসেন আলতাফ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সামছুদ্দৌলা, কোষাধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহ কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন তোফা, দপ্তর সম্পাদক শহীদুল হক রওশন, ত্রুীড়া সম্পাদক সুদেব চন্দ্র হালদার, প্রচার সম্পাদক হাফিজ আহমেদ এঞ্জেল, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম জিয়া, আবিদ চৌধুরী, মোরশেদ খান শিবলী, আবওয়াবুল চৌধুরী আরবাব। উপযাপন কমিটির যুগ্ম আহবায়ক মো: হোসেন ফরিদ, মো: সেলিশম ভূইয়া, আনিস ফরিদ রহমান, শামীম গফুর, মো: সাখাওয়াত বিশ্বাস। অর্থ কমিটির আরশাদ হোসেন, মো: টি হোসেন, আপ্যায়নে জাহিদুল ইসলাম, মেসবাহ উদ্দিন মিন্টু, মো: ওমর মৃধা, এমদাদুল হক মিজান, মো: মনিরুজ্জামান, বুলু মিয়া, টিপু খান, মহিউদ্দিন এ কাদের রঞ্জন, মো: জাহাঙ্গীর আলম, মো: এস ইসলাম (মামুন), একেএম এম রশিদ, মোহাম্মদ এম রহমান আরো অনেকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV